পঞ্চম বিয়েও ভেঙে গেল পামেলা অ্যান্ডারসনের, ১২দিনের মাথায় বিচ্ছেদ
না পঞ্চম বিয়েটাও টিকলো না পর্নস্টার পামেলা অ্যান্ডারসনের। বিয়ের ১২দিনের মাথায় স্বামী জন পিটার্সের সঙ্গে বিচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। এমনই জানিয়েছে আন্তর্জাতিক একটি ওয়েবসাইট। হলিউড রিপোর্টার ও সিএনএনকে ৫২ বছরের অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেছেন, 'আমার আর জনের একত্রিত হওয়ার খবরে আমি যে শুভেচ্ছা পেয়েছি তাতে আপ্লুত, আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমার কিছু সময় দরকার। জীবনের থেকে আমি কী চাই কিংবা একে অপরের থেকে আমাদের কী প্রত্যাশা সেই জন্য একটু একাকীত্বের প্রয়োজন। জীবন একটা যাত্রাপথ এবং ভালোবাসা একটা পদ্ধতি, বিশ্বজনীন এই সমাজিক বন্ধনের কথা মাথায় রেখেই আমাদের বিয়ের আইনি পদ্ধতিটা আপতত আমরা স্থগিত রাখছি। আমাদের ব্যক্তিগত জীবনের সম্মান রক্ষার জন্য ধন্যবাদ।’

'বেওয়াচ’ তারকা পামেলা বিয়ে করেন ৭৪ বছরের প্রযোজক জন পিটারকে। ২০ জানুয়ারি মালিবিউতে বিয়ের অনুষ্ঠানও হয়। প্রেমের খোঁজে পঞ্চমবার বিয়ের পর্ব সেরেছিলেন তবে দু সপ্তাহ পার করার আগেই মধুচন্দ্রিমা পর্ব শেষ। তবে বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেননি তাঁরা। দুজনের ব্যক্তিগত কিছু সমস্যা দেখা দেওয়াতেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের খবর ১লা ফেব্রুয়ারি মালিবিউ থেকে কানাডায় নিজের বাড়ি ফিরে গিয়েছেন পামেলা অ্যান্ডারসন।
১৯৮০ সালে পামেলা ও জনের দেখা হলেও তিনদশক পর তাঁরা আবার একত্রিত হন। জানা গিয়েছে, আশির দশকের মাঝামাঝি সময়ে জন পিটার্সের সঙ্গে প্রথম আলাপ পামেলার। ৩০ বছরের পরিচিতির পর সম্প্রতি একে অপরের প্রেমে পড়েন দুজনে। ভালোবাসার সম্পর্কে বিয়ের শিলমোহর দিতেও দুবার ভাবেননি তাঁরা। যদিও সেই বিয়ের স্থায়ীত্ব মাত্র ১২ দিনের! হলিউডের বেশ কিছু ছবির প্রযোজক জন বিয়ের পর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সব জায়গাতেই সুন্দরী মেয়েরা রয়েছে, তিনি চাইলেই যে কোনও কাউকে বেছে নিতে পারতেন, কিন্তু ৩৫ বছর পরও তিনি একমাত্র পামেলাকেই চান। অ্যান্ডারসনও তাঁর নতুন স্বামীর উদ্দেশ্যে কবিতা বলেন। পামেলা–জনের বিয়েতে উপস্থিত ছিলেন পামেলার দুই ছেলে ব্যান্ডন থমাস, ডাইলন জাগ্গের লি। জনের প্রাক্তন স্ত্রী ক্রিস্টিয়ান ফোরসেথ পিটার্স এবং তাঁদের দুই কন্যা কালেইগ এবং স্কাইও সামিল হয়েছিলেন তাঁদের খুশিতে। হলিউড ছবির পাশাপাশি বেওয়াচ,স্ট্যাকডের মতো টেলিভিশন শোতেও অভিনয় করেছেন পামেলা। রিয়ালিটি শো বিগ বসেও অংশ নিয়েছেন তিনি।
এর আগে পামেলা বিয়ে করেছিলেন রকস্টার টমি লিকে ৷ তারপর পামেলার দ্বিতীয় স্বামী ছিলেন কিড রক৷ প্রত্যেক বারই পামেলা বিয়ে করেছেন খ্যাতনামা ব্যক্তিদের৷












Click it and Unblock the Notifications