ফের ফাওয়াদের সঙ্গে এক ফ্রেমে এই বলি নায়িকা, ছবিতে মাত সোশ্যাল মিডিয়া
পাক অভিনেত্রী তথা বলিউডের 'রইস' খ্য়াত স্টার মাহিরা খানের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন পাক অভিনেতা ফাওয়াদ খান। আর সেই ছবিই এই মুহুর্তে বাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পাক অভিনেত্রী তথা বলিউডের 'রইস' খ্য়াত স্টার মাহিরা খানের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন পাক অভিনেতা ফাওয়াদ খান। আর সেই ছবিই এই মুহুর্তে বাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই দুই পাকিস্তানি তারকাই বেশ জনপ্রিয়তা রয়েছে এদেশে। শাহরুখ খানের 'রইস' ছবির নায়িকা মাহিরা যদিও একটিমাত্র বলিউড ছবিতেই অভিনয় করেছেন।

মাহিরা-ফাওয়াদ জুটির বিখ্যাত পাক ধারাবহিক 'হামসফর' সীমান্ত পেরিয়ে এদেশেও বেশ জনপ্রিয় হয়। এর পরবর্তীকালে এদেশে বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেন ফাওয়াদ। ' অ্যায় দিল হ্যায় মুশকিল', 'খুবসুরত' -এর মতো ছবিতে দেখা যায় তাঁকে। তবে, এদেশে বহু মহিলা হৃদয় তিনি জয় করেছেন 'জিন্দগি গুলজার হ্যায় ' ধারাবাহিকটির মাধ্যমে।
Hogaya chase 🙏🏼 #PSL2018 #fatsosofMJ pic.twitter.com/VRwVXOrzza
— Mahira Khan (@TheMahiraKhan) March 26, 2018
মাহিরা ফাওয়াদের এই ছবি পাকিস্তান সুপার লিগ চলাকালীন তোলা হয়েছে। ছবিটি পোস্ট করেন খোদ মাহিরা। দু'জনেই একটি বিজ্ঞাপনের কাজে একজোট হন। উল্লখ্য ২০১২ সালে 'হামসফর' ধারাবিহিকের পর ফ্যানেরা এই দুই তারকাকে একসঙ্গে ফ্রেমবন্দি হিসাবে পেয়ে বেশ উচ্ছসিত সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications