'সুইসাইড জ্যাকেট' পরে মোদীকে হুমকি পাক গায়িকার! পাল্টা ময়দানে নামলেন নেটিজেনরা
'সুইসাইড জ্যাকেট' পরে মোদীকে হুমকি পাক গায়িকার! পাল্টা ময়দানে নামলেন নেটিজেনরা
কয়েক মাস আগে, সাপ আর কুমীর নিয়ে ভিডিও আপলোড করে মোদীর বিরুদ্ধে পাকিস্তান থেকে হুঁশিয়ারি দিয়েছিলে ন পাক গায়িকা রবি পিরজাদা। আর এবার তিনি ফের খবরে। রবি পিরজাদার এবারের পোস্ট 'সুইসাইড ভেস্ট' পরে!

পরনে 'সুইসাইড ভেস্ট', আর তার সঙ্গেই মোদীকে 'হিটলার' নামে আখ্য়া। এবার এমন 'অবতার' এই সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন রবি পিরজাদা। পাকিস্তানি এই গায়িকা নিজেকে 'কাশ্মীরের মেয়ে' বলে হ্যাশট্যাগে উল্লেখ করেন। রবি পিরজাদার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই , নেটিজেনরা ফের তাঁকে 'খোরাক' বানিয়ে ফেলেন! মুহূর্তে শুরু হয় , ট্রোন, জোক মিমি এর বন্যা।
For those who r criticising this pic, its from a video where I condemn such attacks, i wish peace and humanity and all those indians giving me lectures on modi safety, can u justify 3 months of curfew without food n medicines. I posted it to remind u stop this cruelty against IOK https://t.co/OtppiA4P4k
— Rabi Pirzada (@Rabipirzada) October 23, 2019
সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে পাকিস্তানি গায়িকার যুদ্ধবাজের মনোভাব নিয়ে। যার জবাবে পাকিস্তানি এই গায়িকা দাবি করেন, তিনি একটি শ্যুটিং চলাকালীন এই ছবিটি তোলেন । তিনি নিজেও যুদ্ধবিরোধী। তবে একই সঙ্গে তাঁ প্রশ্ন যাঁরা তাঁর দিকে আঙুল তুলছেন, তাঁরা ৩ মাস ধরে চলা কাশ্মীরের কারফিউ নিয়ে কিছু বলছেন না কেন? যদিও এর জবাবে এক ভারতীয় রবি পিরজাদার প্রতি বার্তা দিয়ে লেখেন,'ঐতিহ্যবাহী এই পাকিস্তানি পোশাকে আপনাকে ভালো লাগছে!'












Click it and Unblock the Notifications