পাকিস্তানী গায়ক রাহাত ফতেহ আলি খানকে নোটিস! স্মাগলিং নিয়ে বড়সড় অভিযোগ
বলিউডে একাধিক হিট গানে তাঁর কণ্ঠস্বরের জাদুতে মন মজেছে অনেকেরই। পাকিস্তানের গায়ক রাহত ফতেহ আলি খান এদেশের একাধিক ফিল্মে প্লেব্যাকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে ছিলেন।
বলিউডে একাধিক হিট গানে তাঁর কণ্ঠস্বরের জাদুতে মন মজেছে অনেকেরই। পাকিস্তানের গায়ক রাহাত ফতেহ আলি খান এদেশের একাধিক ফিল্মে প্লেব্যাকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে ছিলেন। মুম্বইয়ে থেকে তিনি বলিউডে কেরিয়ার পোক্ত করছেন। এবার তাঁর বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ উঠেছে।

ইডি, রাহাত ফতেহ আলি খানের থেকে ২ কোটি ৬১ লাখ টাকার হিসাব চেয়ে পাঠানো হয়। তবে সেই হিসাবে রাহত ফতেহ আলি খান যা জানিয়েছেন তাতে সন্তুষ্ট নয় ইডি। এবার পাকিস্তানের এই নামী গায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে ৩০০ শতাংশ জরিমানা হতে পারে ফতেহ আলি খানের।












Click it and Unblock the Notifications