পাকিস্তান এবার সাপ নিয়ে আক্রমণ চালাবে ভারতে! হুমকি রবি পীরজাদার

পাকের 'সাপ হামলা'! নয়া ভিডিও নিয়ে শুরু খিল্লি

পাকিস্তানি গায়িকা রবি পীরজাদার নাম কি শুনেছেন! না শুনে থাকলে জেনে নিন, তিনি তাঁর সাম্প্রতিক ভিডিওতে কোন বড় হুমকি দিয়েছেন ভারতকে। এই সুন্দরী পাকিস্তানি গায়িকার দাবি, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে তিনি ভারতের ওপর হালা চালাতে চান। আর সেই হামলা হবে 'সাপ -হামলা'!

পাকিস্তান এবার সাপ নিয়ে আক্রমণ চালাবে ভারতে! হুমকি রবি পিরজাদার

এই ভাইরাল ভিডিওতে রবি পীরজাদা জানান, 'কাশ্মীরি মেয়ে হিসাবে, আমি তৈরি রয়েছি সমস্ত সাপ মোদীকে উপহার দেওয়ার জন্য। তৈরি হয়ে যান নরকে পঁচে মরার জন্য। যদিও আমার বন্ধুরা (সাপ, কুমীর) সকলেই শান্তিপ্রেমী।' এরপর একটি গানও গেয়েছেন রবি।এইবারই প্রথম নয় , এর আগেও ভারত বিরোধী স্লোগান দিয়ে পাকিস্তানের এই গায়িকা লাইমলাইট শুষে নেন সেদেশে। এর আগে , বলিউড তারকা সলমন খানের বিরুদ্ধে মুখ খুলে তিনি যুব সমাজে অপরাধ ছড়ানোর অভিযোগ তোলেন। তবে এই রবি পিরজাদার নতুন সাপ-ভিডিও ও ভারতে সাপ-আক্রমণের ভিডিও নিয়ে তাঁকে পাল্টা 'সাপ সাপান্ত' কেউ না করলেও, সোশ্যাল মিডিয়া খিল্লি, হাশি মশকরায় মাতোয়ারা।

রবি পিরজাদার 'সাপ হামলার' ভিডিও ভাইরাল হতেই অনেকেই তাঁর সঙ্গে এদেশের রাখী সাওয়ান্তের তুলনা টানতে শুরু করেন। অনেকেরই দাবি, ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে যখন সম্পর্ক এক্কেবারে তলানিতে , তখন এই ধরনের ভিডিও নেহাতই লাইমলাই শুষে নিতে করেছেন রবি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+