যুগ যুগ জিও ট্রেলারে গান চুরির অভিযোগ, করণ জোহরকে হুমকি পাকিস্তানী গায়কের

যুগ যুগ জিও ট্রেলারে গান চুরির অভিযোগ, করণ জোহরকে হুমকি পাকিস্তানী গায়কের

স্বজন পোষণের অভিযোগ আগে থেকেই ছিল এবার গান চুরি করারও অভিযোগ উঠল বলিউডের পরিচালক–প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে। পাকিস্তানি গায়ক আবরার উল হক পরিচালক করণ জোহর ও তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রযোজনার দিকে আঙুল তুলে পাকিস্তানী গায়কের গান চুরি করার অভিযোগ এনেছে। টুইটে আবরার জানিয়েছেন করণের আসন্ন ছবি যুগ যুগ জিও–তে করণ তাঁর গান '‌নাচ পাঞ্জাবন’‌টি চুরি করেছেন। গতকালই যুগ যুগ জিও–এর ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে '‌নাচ পাঞ্জাবন’‌ গানটি রয়েছে।

যুগ যুগ জিও ট্রেলারে গান চুরির অভিযোগ, করণ জোহরকে হুমকি পাকিস্তানী গায়কের


আবরার তাঁর টুইটে লিখেছেন, '‌আমি আমার গান নাচ পাঞ্জাবন গানটি কোনও ভারতীয় সিনেমাকে বিক্রি করিনি এবং ক্ষতিপূরণ দাবি করার জন্য আদালতে যাওয়ার অধিকার রয়েছে আমার। করণ জোহরের মতো প্রযোজকরা আমার গান কপি করতে পারেন না। এটা আমার ষষ্ঠতম গান যেটা চুরি হয়েছে যা আমি আর বরদাস্ত করব না।’ আর একটি টুইটে তিনি লেখেন, '‌গান নাচ পাঞ্জাবনের লাইসেন্স কেউ পায়নি। কেউ যদি দাবি করে তবে চুক্তি দেখাক। আমি আইনত পদক্ষেপ করব।’‌‌ তবে এর আগে কোন কোন ছবিতে তাঁর গান চুরি করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাননি আবরাম। তেমন প্রতিটি গানই কি করণ জোহর বা ধর্মা প্রোডাকশনের ছবিতেই ব্যবহার করা হয়েছে? সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি আবরারের পোস্ট থেকে।

ট্রেলার লঞ্চের ভিডিওতে বহু পাকিস্তানী নেটিজেন ধর্মা প্রযোজনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ট্রেলারে এই গানে নাচতে দেখা গিয়েছে ছবির সব কলা–কুশলীদের।

যদিও যাঁরা 'যুগ যুগ জিও’র ট্রেলার দেখেছেন এবং আবরার উল হকের 'নাচ পাঞ্জাবন’ গানটি শুনেছেন, তাঁরা সকলেই বলেছেন, এই দু’টি গানের মধ্যে মিল স্পষ্ট। ফলে এর উত্তরে করণ প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন কী বলে, তাঁর অপেক্ষায় আছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+