পাইথনের সঙ্গে ভিডিও তুলে মোদীকে হত্যার হুমকি পাক পপ তারকার

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে তোলপাড় হচ্ছে পাকিস্তান। ভারতের এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে রাজি নয় তারা। ভারত বিরোধী হাওয়া বইছে পাকিস্তানে।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকে তোলপাড় হচ্ছে পাকিস্তান। ভারতের এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে রাজি নয় তারা। ভারত বিরোধী হাওয়া বইছে পাকিস্তানে। রাজনৈতিক মহল থেকে তারকা সকলেই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে ব্যস্ত। সেই হুজুগেই গা ভাসিয়েছিলেন পাকিস্তানের এই পপ তারকা। পাইথনের সঙ্গে নিজের ভিডিও তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়েছেন তিনি।

পাইথনের সঙ্গে ভিডিও তুলে মোদীকে হত্যার হুমকি পাক পপ তারকার

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোডও করেন রবি পিরজাদা নামে ওই পপ তারকা। ভিডিওতে দেখা গিয়েছে তিনি একটি কুমীর, চারটে পাইথন এবং সাপ উপহার পাঠাতে চান মোদীকে। যাতে এই হিংস্র সরীসৃপেরা মোদীকে খেয়ে মহাভোজ সারতে পারে।

রবি পীরজাদা মোদীকে বলেছেন, আমি কাশ্মীরি মেয়ে। আমি আমার সাপ নিয়ে মোদীর জন্য প্রস্তুত। এই সব উপহার মোদীর জন্য। তিনি কাশ্মীরিদের কথা এতোটা ভেবেছেন যে এই উপহার না দিয়ে থাকতে পারছেন না। এই সরীসৃপেরা আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনাকে খেয়ে মহাভোজ সারবে এরা।

সোশ্যাল মিডিয়ায় রবি পীরজাদার এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও তারপরেই তাঁর ঠাঁই হয়েছে শ্রীঘরে। তবে মোদী প্রাণে মারার হুমকি দেওয়া জন্য নয়। বন্য প্রাণ সুরক্ষা আইন লঙ্ঘন করার অপরাধে তাঁর জেল হয়েছে। পাঞ্জাব প্রদেশের বন্যপ্রাণ সুরক্ষা সংগঠনের তরফ থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল পুলিসের কাছে। তারপরেই এই পদক্ষেপ করা হয় বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+