শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া পাকিস্তানেও, টুইটারে শোকবার্তা শোয়েব-ওয়াকারদের

শ্রীদেবীর হঠাৎ প্রয়ানে টুইটারে মত প্রকাশ পাকিস্তানি ক্রিকেটারদের। শোয়েব, ওয়াকার সকলেই দুঃখিত ঘটনায়।

শনিবার গভীর রাতে শ্রীদেবীর মৃত্যুতে স্তম্ভিত হয়েছে বলিউড, স্তম্ভিত হয়েছে গোটা দেশ। ৫৪ বছরের ভারতের তারকা অভিনেত্রীর গায়ে ছিল সুপারস্টারের তকমা। নিজের আত্মীয় মোহিত মারওয়ারার বিয়েতে অংশ নিতে দুবাইতে হাজির হয়েছিলেন স্বপ্নসুন্দরী।

শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া পাকিস্তানেও, টুইটারে শোকবার্তা শোয়েব-ওয়াকারদের

বলিউডের এই তারকার মৃত্যু শুধু শোক নয়, সকলকে একবারে নাড়িয়ে দিয়েছে। বলিউডের বিভিন্ন ব্যক্তিত্ব শ্রীদেবীর মৃত্য়ুতে নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে জানিয়েছেন। তবে শ্রীদেবীর মৃত্যু ফের একবার সীমান্তের এপাড়- ওপাড়কে মিলিয়ে দিয়েছে। কাঁটাতার, কূটনৈতিক কচাকচি সব পেরিয়ে সকলেরই মানবিক মুখ ফুটে উঠেছে। শোকবার্তা এসেছে শোয়েব আখতার থেকে ওয়াকার ইউনিস সকলেই জানিয়েছেন নিজেদর দুঃখী মনের অবস্থা।

শুধু পাকিস্তানি ক্রিকেটাররাই নয় পাক অভিনেত্রীরাও নিজেদের শোকবার্তা জানিয়েছেন। বলিউডে নজর কেড়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান। তিনি নিজের শোকবার্তায় লিখেছেন, 'ছোট থেকে বড় হয়ে ওঠার সময় আমি শ্রীদেবীকে দেখেছি, খুবই ভাগ্যবান। আপনার ছবির জন্য ধন্যবাদ। আপনি ম্যাজিক তৈরি করতেন। আপনি সবসময়ের জন্য বেঁচে থাকবেন। ' এই মুহূর্তে পিএসএলে পেশওয়ার জালমি-র ব্র্যান্ড অ্যাম্বাসডর তিনিই।

পাকিস্তানি অভিনেত্রী সজল অ্যালি খান যিনি শ্রীদেবীর শেষ ছবি মমে অভিনয় করেছেন তিনি জানিয়েছেন, সত্যিই তিনি যেন নিজের মা-কে হারালেন। তিনি বলেছেন, 'শ্রীদেবীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ, মা যেমনভাবে সন্তানের যত্ন করে ঠিক সেভাবে উনি আমার যত্ন করতেন। '

শ্রীদেবীর মৃত্যু ফের একবার মিলিয়ে দিয়ে গেল কাঁটাতারের দু পারে থাকা ভারত ও পাকিস্তানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+