শাহরুখের সঙ্গে সরফরাজের তুলনা, পাক সমর্থককে খোরাক বানিয়ে দিল কিং খানের ভক্তরা!

তুলনা তো দূর অস্ত, শাহরুখ খানের ধারে কাছেও আসেন না পাক অধিনায়ক সরফরাজ। তবে এই ভুলভাল তুলনাই টেনে আনলেন এক পাকিস্তানের সমর্থক।

একজনের কেরিয়ারে বড় প্রাপ্তি বলতে ২০১৭ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি ঘরে তোলা, আর আরেকজনের প্রাপ্তির ঝুলি উপচে পড়ছে। একজনের কেরিয়ার শুরু হয়েছে ২০০৭ সালে, আরেকজন ৯০ এর দশক থেকে চলচ্চিত্র প্রেমীদের মনের 'বাদশা' হয়ে রয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে যে তুলনা তো দূর অস্ত, শাহরুখ খানের ধারে কাছেও আসেন না পাক অধিনায়ক সরফরাজ।

শাহরুখের সঙ্গে সরফরাজের তুলনা, পাক সমর্থককে খোরাক বানিয়ে দিল কিং খানের ভক্তরা!

তবে এই ভুলভাল তুলনাই টেনে আনলেন এক পাকিস্তানের সমর্থক। জানা গিয়েছে, সরফরাজ যখন চ্যাম্পিয়ান্স ট্রফি হাতে নিয়ে তাঁর নিজের পাড়ায় পৌঁছন, তখন তাঁকে ঘিরে তাঁর বাড়ির সামনে লোক লোকারণ্য হয়ে যায়। এই ছবি ফেসবুকে আসতেই এক পাকিস্তানি অতি উত্তেজনার বশে সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন--' 'কে এসআরএকে?'

শাহরুখের সঙ্গে সরফরাজের তুলনা, পাক সমর্থককে খোরাক বানিয়ে দিল কিং খানের ভক্তরা!

ব্যাস, এতেই চটে যান শাহরুখ ভক্তরা। পোস্টের কড়া জবাব দিয়ে ওই পাকিস্তানি সমর্থককে বুঝিয়ে দেওয়া হয় 'শাহরুখ খান ঠিক কে'। শুধু কিং খানের ভারতীয় ভক্তরা নন, তাঁর পাক অনুগামীরাও বেজায় চটে যান এই খবরে। শাহরুখের অনেক পাকিস্তানি ভক্তরাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, ' শাহরুখ খান সেই ব্যক্তি যাঁর করাচি ইসলামাবাদেও বহু ভক্ত রয়েছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+