গুলিতে নিহত অভিনেত্রী-গায়িকা রেশমা, পলাতক স্বামী
ফের একবার মহিলাদের ওপর নৃশংস অত্যাচারের ঘটনা উঠে এল পাকিস্তানে। সেদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা রেশমাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর।
ফের একবার মহিলাদের ওপর নৃশংস অত্যাচারের ঘটনা উঠে এল পাকিস্তানে। সেদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা রেশমাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। খবর প্রকাশ্যে আসতেই ফের একবার গৃহস্থে হিংসার ঘটনা নিয়ে প্রতিবাদে সরব সোশ্যাল মিডিয়া।

আপাতভাবে অভিনেত্রী রেশমার মৃত্যুতে সন্দেহ করা হচ্ছে তাঁর স্বামীকে। পাকিস্তানের নৌশেরা কালান এলাকায় নিজের বাড়িতেই খুন হন রেশমা। জানা গিয়েছে , রেশমা তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী ছিলেন। দু'জনের মধ্যে প্রবল সাংসারিক ঝামেলার জেরেইএই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পাকিস্তান পুলিশ। এদিকে, রেশমার মৃত্যুর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাঁর স্বামী। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
বিখ্যাত পাকিস্তানি সিরিয়াল 'জেবাল ঘুলনা'তে অভিনয় করেন রেশমা। ক্রমেই তাঁর গান ও অভিনয়ের দৌলতে তিনি জনপ্রিয় হয়ে উঠতে থাকেন সেদেশে। কিন্তু তাঁর শেষ পরিণতি যে এমন হবে, তা অনেকেই ভাবেননি।












Click it and Unblock the Notifications