পাকিস্তানের ফের আত্মঘাতী গোল! এবার বলিউড ফিল্মের সিডি নিয়ে কড়া পদক্ষেপ ইমরানদের

করাচি থেকে লাহোর, যে সমস্ত শহরের বুকে শাহরুখ , সলমনদের ছবির পোস্টার পড়েছে এককালে, সেই সমস্ত শহরেই এবার বন্ধ হয়ে যাচ্ছে বলিউডের ফিল্ম।

করাচি থেকে লাহোর, যে সমস্ত শহরের বুকে শাহরুখ , সলমনদের ছবির পোস্টার পড়েছে এককালে, সেই সমস্ত শহরেই এবার বন্ধ হয়ে যাচ্ছে বলিউডের ফিল্ম। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। আর তার জেরে ইমরান খানের দেশে বন্ধ হয়েছে ভারতীয় সিনেমা। আর এবার গোটা পাকিস্তান জুড়ে ভারতীয় ফিল্মের সিডি বন্ধ করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন।

পাকিস্তানের ফের আত্মঘাতী গোল! এবার বলিউড ফিল্মের সিডি নিয়ে কড়া পদক্ষেপ ইমরানদের

পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে ভারতীয় ছবির সিডি। পাকিস্তানের তরফে গোটা দেশ জুড়ে ভারতীয় সিডি বাতিলের কথা বলা হয়েছে। সমস্ত দোকান থেকে এই সিডি বাতিল করার বার্তা দেওয়া হয়েছে ইমরান প্রশাসনের তরফে। এর আগে বন্ধ করা হয়েছিল বলিউড ফিল্মের প্রদর্শনী। এরপর বন্ধ করা হয় ভারতীয় শিল্পীদের অভিনীত বিজ্ঞাপন।

প্রসঙ্গত, এদিন ইসলামাবাদের বিভিন্ন দোকানে পাকিস্তানের ইন্টিরিয়র মিনিস্টার নিজে গিয়ে পর্যবেক্ষণ করেন সেখানে ভারতীয় ছবির সিডি বিক্রি হচ্ছে কি না। এর আগে ভারতীয় বিভিন্ন সিরিয়াল তথা সংস্কৃতিক অনুষ্ঠান যা টিভিতে সম্প্রচারিত হচ্ছে তা নিয়েও নিষেধাজ্ঞা জারি হয় সেদেশে। প্রসঙ্গত, বহু অর্থনীতিবিদের মতে বলিউড ছবিতে নিষেধাজ্ঞা বা বলিউড ছবির সিডি বিক্রি বন্ধ হলে পাকিস্তানের বড়সড় অর্থনৈতিক ক্ষতি হবে। ফলে পাকিস্তানের এই সিদ্ধান্তকে আত্মঘাতী গোলের সঙ্গে তুলনা করেছেন অনেকেই।

[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+