তিনি পা রাখলে বলিউডের তাবড় তারকারা ইনসিকিওরিটিতে ভোগেন, চাঞ্চল্যকর মন্তব্য পাক অভিনেতা ফাওয়াদ খানের
বলিউডে পা রাখতে হইচই ফেলে দিয়েছিলেন পাক অভিনেতা ফাওয়াদ খান। পাকিস্তানের বিনোদন জগতে তাঁর জনপ্রিয়তার অন্ত নেই। সেই ফাওয়াদ খান যখন বলিউডে পা রাখেন তাঁর রূপে সম্মোহিত হয়ে গিয়েছিল টিনসেল টাউন। তাবর বলিউডি নায়ককের জনপ্রিয়তা রাতারাতি সংশয়ে পড়ে গিয়েছিল।
একাধিক ফ্যাশন শোয়ে দেখা গিয়েছিল তাঁকে। বলিউডে পা রাখতেই একের পর এক ছবির অফার। সোনম কাপুরের সঙ্গে সিনেমাও করে ফেলেছিলে তিনি। বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর পর্যন্ত তাঁকে ছবির অফার দিয়েছিলেন। এবং কেজোর অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

২০১৬ সালে মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে ব়্যাম্প ওয়াক করেছিলেন ফাওয়াদ খান। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেছেন, তাঁর পিআর টিম নাকি তাঁকে বলেছিলেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে রাজনীতি করতে হয়। ফওয়াদ খান বলেছেন ভারত থেকে অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। কিন্তু সব ইন্ডাস্ট্রির একটা রাজনীতি থাকে। বলিউডের ক্ষেত্রেও তাঁর সঙ্গে সেটা ঘটেছিল। অর্থাৎ ফওয়াদ খান বুঝিয়ে দিয়েছেন বলিউডে তাঁর উপস্থিতি অনেক নায়কদের কাছেই শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
পাকিস্তানের একাধিক জনপ্রিয় সিরিয়ালের অভিনেতা ফাওয়াদ খান। ভারতেও ফাওয়াদ খানের জনপ্রিয়তা কম নেই। জিন্দেগি গুলজার হ্যায়, হাম সফর থেকে শুরু করে একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ভারদের দর্শকরাও সেই সিরিয়াল দেখতে ভালবাসেন। বলিউডে এখন আর কাজ না করলেও ফাওয়াদ খানের প্রতিটি কাজের খবর কিন্তু ভারতীয় দর্শকরা রাখেন।












Click it and Unblock the Notifications