পুরুষদের অপহরণ বা গণধর্ষণ করুক মহিলারা', পাকিস্তানি চিত্রনাট্যকারের এমন দাবি কেন জানেন
মহিলারা তখনই পুরুষদের সমান হিসাবে বর্ণিত হবেন , যদি তাঁরা পুরুষদের গণ ধর্ষণ বা অপহরণ করতে পারেন। এমনই দাবি পাকিস্তানের চলচ্চিত্র জগতের বিখ্যত চিত্রনাট্যকার খালিল উর রহমানের। 'পাঞ্জাব নহি জাউঙ্গি' ফিল্ম খ্যাত এই চিত্রনাট্যকার পাকিস্তানে জনপ্রিয় সেলেব হলেও, তাঁর সাম্প্রতিক মন্তব্য নয়া বিতর্ক তুলে ধরেছে।

পাকিস্তানের খালিলউর রহমানের দাবি, যদি পুরুষদের সমান হিংসা মহিলারা ছড়াতে না পারেন তাহলে পাকিস্তানে কোনও দিনওই লিঙ্গ ভেদে সমানাধিকার আসবে না। প্রসঙ্গত, একটি অনলাইন ইন্টারভিউ চলাকালীন এমন বক্তব্য রাখেন খালিল উর রহমান কোমার। ভিডিওটিকতে দেখা যায় যে মহিলা সাক্ষাৎকার নিচ্ছিলেন , তিনিও খালিল উর এর এমন ধারনাতে সহমত পোষণ করেছেন।
খালিল উর জানিয়েছেন, তাঁর মতে পুরুষ নিজের পৌরষত্ব দেখাতে হিংসার আশ্রয় নেয়। তাই পুরুষের সমকক্ষ যদি মহিলারা হতে চান , তাহলে অবশ্যই সমান পর্যায়ে হিংসার আশ্রয় নিয়ে পুরুষদের অবদমিত করতে হবে।আর খালিল উর -এর এই ভিডিও ইন্টারনেট মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়।












Click it and Unblock the Notifications