পাক অভিনেত্রী মাহিরা খান অভিনীত 'রইস' নিষিদ্ধ পাকিস্তানেই!

ভারত এবং বিদেশের মাটিতে সাফল্যের পর গত রবিবারই পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খান এবং পাক অভিনেত্রী মাহিরা খান অভিনীত 'রইস'। কিন্তু এই ছবির মুক্তি নিষিদ্ধ করল পাকিস্তান।

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : ভারত এবং বিদেশের মাটিতে সাফল্যের পর গত রবিবারই পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খান এবং পাক অভিনেত্রী মাহিরা খান অভিনীত 'রইস'। কিন্তু মুসলিম সম্প্রদায়কে অনুচিত আলোয় দেখানোর কারণ দেখিয়ে এই ছবির মুক্তি নিষিদ্ধ করল পাকিস্তান।['রইস'-এর প্রচারে ভারতে দেখা দিলেন পাক অভিনেত্রী মাহিরা খান?]

গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানের সিনেমাহলে রইস ছবির মুক্তি নিয়ে নানা গুজব রটেছিল। যদিও সূত্রের খবর, সোমবারই পাকিস্তানের কেন্দ্রীয় সেন্ট্রাল বোর্ড জানিয়ে দেয় পাকিস্তানে এই ছবির মুক্তি বন্ধ করা হয়েছে।['রইস' রিভিউ' : বহুদিন পর ফের স্বমহিমায় শাহরুখ, কিন্তু তবু চিত্রনাট্য বড়ই ক্লিশে]

পাক অভিনেত্রী মাহিরা খান অভিনীত 'রইস' নিষিদ্ধ পাকিস্তানেই!

কিন্তু কেন রইস নিয়ে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার কারণ হিসাবে বলা হয়েছে, "এই ছবিতে ইসলামকে খারাপ নেতিবাচক দেখানো হয়েছে। একটি বিশেষ ধর্মকে বা শ্রেণীকে, মুসলমানদের অপরাধী, পুলিশের নজরে ওয়ান্টেড এবং জঙ্গী হিসাবে দেখানো হয়েছে।"[পাক অভিনেত্রী থাকবেন না ছবির প্রচারে, রইস মুক্তির আগে রাজ ঠাকরেকে 'আশ্বস্ত' করলেন শাহরুখ খান]

উল্লেখ্য, উরি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হতে থাকে। এরপরই পাকিস্তানী শিল্পীদের নিয়ে নিষেধাজ্ঞা জারি করে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা বা এমএনএস। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের জন্য রাজ ঠাকরের কোপের মুখে পড়তে হয় শাহরুখ খানের এই রইস ছবিকেও। যদিও শাহরুখ খান রাজ ঠাকরেকে কথা দেন মাহিরাকে এই ছবির প্রচারে দেখা যাবে না, তারপই এই ছবি ভারতে মুক্তিতে বাধা দেওয়া থেকে সরে দাঁড়ায় এমএনএস। সেই কারণেই এই ছবির প্রচারে দেখাই যায়নি মাহিরাকে।[(ছবি) মাহিরা খানের এই আবেদনেই কি মাত শাহরুখ খান!]

তবে সম্প্রতি ভিডিও কনফারেন্সের সাহায্যে রইস-এর একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন মাহিরা। পাকিস্তানে এই ছবির মুক্তি নিয়ে উচ্ছ্বাসও জানিয়েছিলেন সেখানে। কিন্তু পাক অভিনেত্রী মাহিরা খান এই ছবিতে থাকা সত্ত্বেও রইস ছবির মুক্তি নিষিদ্ধ করল পাকিস্তান।

মাহিরাকে প্রচার থেকে সরিয়ে রাখার পাল্টা জবাব দিতেই কী বলিউডের এই ছবির পাকিস্তানে মুক্তি আটকে দেওয়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+