ফিরছেন ফাওয়াদ ! মহিলাদের ঘুম কেড়ে নিতে কী করতে চলেছেন তিনি, জানুন

বলিউড ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে। যদিও তার আগে থেকেই এদেশের বহু মহিলার হৃদয় জুড়ে রয়েছেন তিনি।

বলিউড ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে। যদিও তার আগে থেকেই এদেশের বহু মহিলার হৃদয় জুড়ে রয়েছেন তিনি। 'জিন্দগি গুলজার হ্যায় ' সিরিয়ালের জনপ্রিয়তার জোয়ার এদেশে ছড়াতেই ,ফাওয়াদের লুক থেকে অভিনয় সব কিছুতেই বুঁদ হতে শুরু করেন এদেশের মহিলারাও। আর সেই জনপ্রিয়তাই আবারও তাঁকে ফিরিয়ে আনছে ভারতীয়দের কাছে।

ফিরছেন ফাওয়াদ ! মহিলাদের ঘুম কেড়ে নিতে কী করতে চলেছেন তিনি, জানুন

২০১৬ সালে উরি হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সেই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানী অভিনেতাদের বিরুদ্ধে বিরোধিতা চরমে ওঠায় বলিউড ছাড়েন ফাওয়াদ। তবে সূত্রের খবর, আবারও স্ক্রিন হিট করতে ওয়েব সিরিজের পর্দায় আসছেন তিনি। ৫ পর্বের এই ওয়েব সিরিজ একটি পারিবারিক গল্প নিয়ে তৈরি হতে চলেছে বলে খবর। ফলে ফের একবার যে মহিলাদের ঘুম কেড়ে নিতে ফাওয়াদ আসতে চলেছেন স্ক্রিনে, তা বলার অপেক্ষা রাখে না।

ফিরছেন ফাওয়াদ ! মহিলাদের ঘুম কেড়ে নিতে কী করতে চলেছেন তিনি, জানুন

ওয়েব সিরিজটিতে কোন অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করতে চলেছেন তা নিয়ে যদিও ধোঁয়াশা কাটেনি । তবে, অনেক চেনা অনুভূতিগুলোকে ছুঁয়ে যেতে চলেছে ওয়েব সিরিজের গল্প। অন্তত সূত্রের দাবি এমনটাই। ফের একবার 'জিন্দগি গুলজার হ্যায়'-ম্যাজিক; ফাওয়াদ ফ্যানেদের জন্য অপেক্ষা করে আছে কী না , সেদিকে নজর রাখতে শুরু করেছে বলিউডও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+