প্রেমের মরশুমের মাসেই কি মুক্তি পাচ্ছে বিতর্কিত 'পদ্মাবতী'! উঠে আসছে নয়া খবর

আর এই নির্দেশ আসার পরই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে 'পদ্মাবতী' শিবির। উঠে আসছে ছবির মুক্তির দিন নিয়ে নানা জল্পনা।

'পদ্মাবতী ' বিতর্কে নেতা মন্ত্রীদের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ কিছু দিন আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশ আসার পরই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে 'পদ্মাবতী' শিবির। উঠে আসছে ছবির মুক্তির দিন নিয়ে নানা জল্পনা।

প্যাডম্যান আর পদ্মাবতী-র একই সঙ্গে মুক্তি ?

প্যাডম্যান আর পদ্মাবতী-র একই সঙ্গে মুক্তি ?

একটা সময়ে জানা গিয়েছিল যে অক্ষয় কুমার অভিনীত 'প্যাডম্যান' দীপিকা -রণবীর-শাহিদ অভিনীত 'পদ্মাবতী'-র সঙ্গেই মুক্তি পেতে চলেছে জানুয়ারিতে। কিন্তু ছবির প্রযোজকরা জানিয়েছেন যে তা হচ্ছে না।

 ভায়াকম এইট্টিন যা জানিয়েছে

ভায়াকম এইট্টিন যা জানিয়েছে

ভায়াকম এইট্টিনের তরফে জানানো হয়েছে যে ২৪ জানুয়ারি প্যাডম্যানের সঙ্গে পদ্মাবতী মুক্তি পাচ্ছে না। দফলে একে অপরকে ছাপিয়ে যাওয়ার কোনও প্রশ্ন নেই।

ফেব্রুয়ারিতেই কি মুক্তি পাচ্ছে ছবি ?

ফেব্রুয়ারিতেই কি মুক্তি পাচ্ছে ছবি ?

বেশ কয়েকটি সূত্রের খবর অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ১৪ তারিখ অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-কে মাথায় রেখেই এই ছবি মুক্তি পেতে চলেছে। তবে সে বিষয়ে কোনও রকমের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কেমন অবস্থা পরিচলাক বনশালীর?

কেমন অবস্থা পরিচলাক বনশালীর?

পদ্মাবতী ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালীর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে তিনি নাকি সুপ্রিমকোর্টের নির্দেশ আসার পর থেকে বেশ সন্তুষ্টির হাসি হেসেছেন অনেকদিন পর। তবে আপাতত তিনি ছবিকে আরও একটু বেশি পালিশ করার কাজ চালাচ্ছেন।

 'পদ্মাবতী'র গল্প

'পদ্মাবতী'র গল্প

'পদ্মাবতী' ছবিটি মূলত মালিক মুহম্মদ জয়সির 'পদ্মাবত' কবিতা থেকে অনুপ্রাণিত। সেখানে রাজস্থানের চিতোরের রানি পদ্মিনীকে নিয়ে তাঁর স্বামী রতন সিং ও আলাউদ্দিন খিলজির যুদ্ধের বর্ণনা রয়েছে। তবে গোটা বিষয়টিই সাহিত্যের রসে তুলে ধরেছিলেন জয়সি।

'পদ্মাবতী' নিয়ে বিতর্ক

'পদ্মাবতী' নিয়ে বিতর্ক


সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী ' নিয়ে মূল বিতর্কটি রয়েছে ছবির একটি দৃশ্যকে ঘিরে। এই দৃশ্যে দেখানো হয়েছে পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজিকে নিয়ে একটি ড্রিম সিকোয়েন্স।

'পদ্মাবতী' নিয়ে বিক্ষোভ

'পদ্মাবতী' নিয়ে বিক্ষোভ


'পদ্মাবতী' নিয়ে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজপুত কর্নি সেনা বড়সড় বিক্ষোভের ঝড় তুলেছে। বড় সড় বিক্ষোভের জেরে তারা বনশালী ও নায়িকা দীপিকার মাথার দাম ঘোষণাও করে দেয়।

ব্রিটেনে মুক্তি পেল 'পদ্মাবতী'

ব্রিটেনে মুক্তি পেল 'পদ্মাবতী'


বিক্ষোভ ও বিতর্কের জেরে 'পদ্মাবতী' ভারতে মুক্তি না পলেও তা মুক্তি পাচ্ছে ব্রিটেনে। ফলে ভারতের দর্শকদের আগে ব্রিটেনের দর্শকরা এই ছবি দেকতে পাবেন।

পার্লামেন্টারি প্য়ানেলের সামনে বনশালী

পার্লামেন্টারি প্য়ানেলের সামনে বনশালী


ছবির মুক্তি নিয়ে জট কাটাতে পার্লামেন্টারি প্য়ানেলের সামনে তলব করা হয় সঞ্জয় লীলা বনশালীকে। অপর এক কমিটির সামনে ডেকে পাঠোন হয় সেন্সর বোর্ডের প্রদান প্সূন যোশীকেও। সব মিলিয়ে 'পদ্মাবতী'-র ভারতে মুক্তি নিয়ে বেশ কৌতূহল সব মহলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+