কেন ১৩:০৩ মিনিটেই লঞ্চ হল 'পদ্মাবতী'- র ট্রেলার, নেপথ্যে এই ঐতিহাসিক ঘটনা

এবার ছবির ট্রেলার লঞ্চও উঠে এলো সংবাদের শিরোনামে।

ছবির শ্যুটিং-এর সময় থেকেই খবরে রয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী'। কখনও ছবির কাহিনি ঘিরে বিতর্ক তো কখনও শ্যুটিং এর সময় সেট ভাঙচুর, ছবির পোস্চার মুক্তির প্রকাশের আগে পর্যন্ত নেতিবাচক খবরেই বেশি উঠে এসেছিল 'পদ্মাবতী'। তবে ছবির অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ হওয়ার পর থেকেই প্রশংসা পেতে শুরু করেছে এই ফিল্ম। এবার ছবির ট্রেলার লঞ্চও উঠে এলো সংবাদের শিরোনামে।

ট্রেলার মুক্তির সময়

ট্রেলার মুক্তির সময়

সোমবার ৯ অক্টোবর ছবি 'পদ্মাবতী'-র ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার ঘিরে স্বভাবতই কৌতূহল ছিল অনেকেরই। তবে আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, এই ট্রেলার মুক্তি পাবে ঠিক ১৩:০৩ মিনিটে।

নেপথ্যের ঐতিহাসিক কাহিনি

নেপথ্যের ঐতিহাসিক কাহিনি

জানা যায়, ১৩০৩ সালে আলাউদ্দিন খিলজির সঙ্গে প্রথমবার মুখোমুখি হন রাজপুত রাজা রতন সিং। এই রতন সিং এরই স্ত্রী পদ্মিনী, যাঁকে ঘিরে তৈরি হয়েছে ছবি 'পদ্মাবতী'। মূলত ১৩০৩ এই অঙ্কগুলিকে মাথায় রেখেই ১৩:০৩ মিনিট সময়টিকে বেছে নেওয়া হয় ট্রেলার লঞ্চের জন্য। ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় রয়েছেন রণবীর সিং ও রতন সিং এর ভূমিকা. রয়েছেন শাহিদ কাপুর।

 সেই ঐতিহাসিক মুহুর্তের বিবরণ

সেই ঐতিহাসিক মুহুর্তের বিবরণ

১৩০৩ সালে তুর্কী সম্রাট আলাউদ্দিন খিলজি দিল্লিখ তখত দখল করেন। তারপরই 'রাজপুতানা'ও নিজের দখলে রাখতে হামলা চালান রাজস্থানের রাজপুত শাসকদের ওপর।

'পদ্মাবত'-এর বৃত্তান্ত অনুযায়ী

'পদ্মাবত'-এর বৃত্তান্ত অনুযায়ী

'পদ্মাবত' অনুযায়ী , আলাউদ্দিন খিলজি নাকি রাজস্থানের রাজপুত সাম্রাজ্য দখল করতে চিতোর হামলা করেননি। কোনও একসময়ে রাজপুত রানি পদ্মিনীর সৌন্দর্যের কথা শুনে চিতোর থেকে তাঁকে তুলে নিয়ে আসার কথা ভেবেছিলেন। আর সেই জন্যই খিলজির চিতোর আক্রমণ। উল্লেখ্য, 'পদ্মাবত' এই কাহিনি সম্পর্কীত একটি কবিতা।

ট্রেলার লঞ্চ

ট্রেলার লঞ্চ

এই ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই, আবারও উঠে আসছে অভিনেতাদের লুক নিয়ে চর্চা। সব মিলিয়ে আপাতত ডিসেম্বরে মুক্তি পেতে চলা এই ছবি নিয়েই মেতে রয়েছেন চলচ্চিত্র প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+