বিতর্ক আর কৌশলী বিজ্ঞাপনী প্রচারে বাজার গরম 'পদ্মাবতীর', মিটবে কি প্রত্যাশার পারদ
মুক্তি পেয়েছে পদ্মাবতীর দ্বিতীয় পোস্টার। ফের একবার নিজের রূপের জাদুতে মুগ্ধ করেছেন দীপিকা পাড়ুকোন।
সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবতী' ছবি নিয়ে এখন বলিউডি দুনিয়ার হটপিক। একদিকে প্রশংসায় ভাসছেন বনশালি, অন্যদিকে আবার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ফতোয়া সব নিয়ে কেস জমে দই।
|
রিলিজ হল পদ্মাবতীর আরও একটি পোস্টার
৩০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী। তার আগে পোস্টার থেকে ট্রেলর সব রিলিজেই মন জিতে নিয়েছেন অভিজ্ঞ এই পরিচালক। এবার এই ছবির দ্বিতীয় পোস্টার মুক্তি পেল ৷ দীপিকা পাডুকোনের যে রূপ এই পোস্টারে দেখা যাচ্ছে তা আপনাকে আরও একবার বিমোহিত করবে। ছবির কম্পোজিশন ইঙ্গিত করছে জহর ব্রত পালনের আগে-র মুহূর্তের এই ছবি।
|
কাদা ছোঁড়াছুড়ি
এদিকে সাম্প্রতিক এক বিতর্কে বিদ্ধ হয়েছেন সঞ্জয় লীলা বনশালি। বিজেপি নেতা চিন্তামণি মালব্য বলেন, ‘যে পরিচালকের পরিবারের মহিলারা প্রতিদিন তাঁদের স্বামী পরিবর্তন করেন, তাঁরা কীভাবে জওহর ব্রতের মাহাত্ম্য বুঝবেন?'
|
শাহিদ কাপুর বিতর্ক
ছবির বিতর্ক, দীপিকার সৌন্দর্য, রণবীরের পাশবিকতার মাঝখানে কেমন যেন পানসে হয়ে গেছেন শাহিদ কাপুর। তাঁকে নিয়ে বিশেষ কোনও কথাই হচ্ছে না। তাই নাকি গোঁসা করেছেন তিনি এমনটাই জানাচ্ছেন শাহিদের কাছের লোকেরা।
|
রণবীর সিং
এদিকে এসব থেকে দূরে থেকে নিজের মত বিন্দাস রয়েছেন রণবীর সিং। এক লুকেই সবার মনে জায়গা করে নিয়েছেন। তাঁরে লুকে পাশবিকাতা এতটাই বেশি যে সকলেই বলছেন, একবার তাঁর চরিত্র দেখার জন্যই হলমুখী হবে।












Click it and Unblock the Notifications