রাজপুতানা সঙ্ঘের হুঙ্কার , পদ্মাবতীতে নিয়ে বিতর্ক জারি

ফের হুঙ্কার দিল রাজপুতানা সঙ্ঘ। তাঁদের হুঙ্কার পদ্মাবতী ছবিতে যদি রাণী পদ্মাবতীকে অবমাননা করা হয়, তাহলে পুড়িয়ে দেওয়া হবে হল।

সঞ্জয় লীলা বনসালির পদ্মাবতীকে নিয়ে বিতর্ক থামছেই না। ছবির শ্যুটিং চলাকালীন একপ্রস্থ ঝামেলা হয়েছে। বিভিন্ন দৃশ্যের শ্যুটিংয়ের সময় ঝামেলা করেছে বিভিন্ন রাজপুত সঙ্ঘ। এবার আবার জোর হুঙ্কার ছাড়ল রাজপুতানা সঙ্ঘ।

রাজপুতানা সঙ্ঘের হুঙ্কার

রাজপুতানা সঙ্ঘের হুঙ্কার

রাজপুতানা সঙ্ঘের হুঙ্কার যদি সিনেমায় কোনও গন্ডগোল দেখা যায়, যদি কোনওভাবেই পদ্মাবতীর চরিত্রে সামাণ্য দাগও লাগে তাহলে তাঁরা ছেড়ে কথা বলবেন না। তাঁদের সাফ কথা রাণী পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির যদি রোমান্টিক সম্পর্ক স্থাপনের কোনও চেষ্টা হয় তাহলে হলে আগুন জ্বলে যাবে। এমনকি এই ছবি হলে মুক্তি পাওয়ার আগে তাঁদের দেখানো হোক সেই দাবিও তুলেছে রাজপুতানা সঙ্ঘ।

ছবিতে হাজির অদিতি রাও হায়দারি

ছবিতে হাজির অদিতি রাও হায়দারি

ছবিতে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং , শহিদ কাপুরের লুক নিয়ে জোর আলোচনা চলছে। ট্রেলরেও তাঁদের সকলের উপস্থিতি জোরদার। তবে এখনও তাঁকে দেখা না গেলেও তিনিও ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অদিতি রাও হায়দারি। তিনি আলাউদ্দিন খিলজির স্ত্রী-র ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে কোথাও তাঁকে দেখা না গেলেও তিনি তা নিয়ে ভাবতে নারাজ। বরং ১ ডিসেম্বর ছবি মুক্তির দিকে তাকিয়ে তিনি।

ট্রেলরেই বাজিমাত করেছে

ট্রেলরেই বাজিমাত করেছে

ছবির ট্রেলর বেরোনোর পরই নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে। ইউটিউবে ট্রেলর মুক্তির দিনই সবচেয়ে বেশি দেখা ট্রেলর তৈরি হয়েছে। রণবীরের খল লুক. পদ্মাবতীর স্নিগ্ধ সৌন্দর্য্য মোহিত করে দিয়েছে।

স্মৃতি ইরানির জোর সওয়াল

স্মৃতি ইরানির জোর সওয়াল

বিভিন্ন দিক থেকে ছবিকে ঘিরে সন্দেহের ঘন মেঘ থাকলেও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, তাদের দিক ছবি যাতে মুক্তি পেয়ে বাধাহীণ ভাবে চলে তা দেখা হবে। পাশাপাশি কর্ণ জোহরের রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে যে তির্যক মন্তব্য করেছিলেন, তাও উড়িয়ে দিয়েছেন স্মৃতি। স্মৃতি-র দাবি, 'ছবি মুক্তির পর আইনি ব্যবস্থায় কোনও প্রভাব পড়বে না। '

পদ্মিনী ও জহর ব্রত

পদ্মিনী ও জহর ব্রত

ইতিহাস অনুসারে রাণী পদ্মিনী জহর ব্রত পালন করে রাজপুত রমণীদের সঙ্গে নিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। পদ্মিনী -র জহর ব্রত পালনের দৃশ্যে অভিনয় করা ছিল সবচেয়ে শক্ত। এদিকে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে গিয়ে নাকি মনোবিদের সাহায্য নিতে হয়েছিল রণবীরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+