পদ্মাবতকে সেন্সর সার্টিফিকেট, বিতর্ক পেরিয়ে মুক্তির পথে আরও একধাপ

পদ্মাবতকে সেন্সর সার্টিফিকেশন দিয়ে দিল। ২৮ ডিসেম্বরের বৈঠকের পর বড় পদক্ষেপ সেন্সর বোর্ডের

মুক্তির পথে আরও একধাপ এগোল পদ্মাবত। এবার সেন্সরের সার্টিফিকেট পেয়ে গেল সঞ্জয় লীলা বনশালির বহু বিতর্কিত ছবি। সেন্সরের থেকে ইউ/এ সার্টিফিকেট পেল এই ছবি।

পদ্মাবতকে সেন্সর সার্টিফিকেট, বিতর্ক পেরিয়ে মুক্তির পথে আরও একধাপ

গত ২৮ ডিসেম্বর সেন্সরের পদাধিকারী ও বিভিন্ন ঐতিহাসিকদের সম্মিলিত প্যানেলের সঙ্গে বৈঠকে বসেছিলেন সঞ্জয় লীলা বনশালি এন্ড কোং। সেখানে তাঁদের পাঁচ জায়গা বদলের প্রস্তাব দিয়েছিল প্যানেল। অন্যদিকে মেওয়ারের রাণী-র ঘুমর গানে নাচের দৃশ্যেও আপত্তি জানিয়েছিল তারা। এই বৈঠকের পর পরিবর্তনগুলি করে নিজেদে ফাইনাল প্রিন্ট সেন্সর বোর্ডের সামনে পেশ করেন সঞ্জয় লীলা বনশালি। তারপরই সেন্সর সার্টিফিকেট পেয়ে যায় তাঁরা।

পাশাপাশি সেন্সর বোর্ডের প্রস্তাব মত ছবির নামও বদলে পদ্মাবত করে দিয়েছেন নির্দেশক। ছবি শুরু র আগে দুটি বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। একটিতে লেখা হয়েছে 'এই ছবির কোনও কিছুতে ঐতিহাসিক ভিত্তি আছে বলে দাবি করেনা ছবির নির্দেশক' পাশাপাশি অন্য বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ,'ছবিতে দেখানো জহর ব্রত বা সতী প্রথাকে মান্যতা দেয় না ছবির নির্দেশক।'

এই ছাড়পত্র পাওয়ার পরই সিনেমা হলে মুক্তি পাওয়ার দিকেও একধাপ এগিয়েছে এই সিনেমা। তবে এখনও কবে মুক্তি পাবে এই ছবি তা নিয়ে ধোঁয়াশা জারি। প্যারামাউন্ট স্টুডিও এই ছবির গ্লোবাল ডিস্ট্রিবিউটর। একসঙ্গে ৬০ টি দেশে মুক্তি পাবে এই ছবি।

এদিকে কার্নি সেনারা যেভাবে দাপট দেখাচ্ছেন তাতে রাজস্থান ও মধ্যপ্রদেশে এই ছবির মুক্তি না করার সিদ্ধান্ত নিতে চলেছে ফিল্মের নির্দেশক ও প্রযোজকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+