Oscars 2024: গদর-২ বা জওয়ান নয়, অস্কারে যাচ্ছে ভারতের এই সিনেমা
অস্কারের দৌড়ে যাচ্ছে মালায়লম সিনেমা। বলিউডের কোনও সিেনমাকে অস্কারের দৌড়ে পাঠানো হচ্ছে না। গদর-২ এবং জওয়ানের সাফল্যের পরেই এই দুটি সিনেমাকে অস্কারের দৌড়ে সামিল করা হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য গদর-২র পরিচালক জানিেয়ছিলেন তিনি তাঁর সিনেমাকে অস্কারে পাঠানোর জন্য সুপারিশ করবেন।
মালয়ালম সিনেমা '২০১৮' ভারতের হয়ে যাচ্ছে অস্কারের জন্য। বুধবার জুরি বোর্ডের ডিরেক্টর গিরীশ কাসারাভল্লি জানিয়েছেন, এই মালায়ম সিনেমাকেই অস্কারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিচালক জুড অ্যান্টনি জেসফ ছবিটির পরিচালনা করেছেন।

২০১৮ সালে কেরলের বিধ্বংসীর বন্যা পরিস্থিতির উপরেই তৈরি হয়েছে সিনেমাটি। ১৫০ মিনিটের এই ছবিতে কেরলের বন্যার যে কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ পড়েছিলেন তার কাহিনী তুলে ধরা হয়েছে। হিন্দিতেও ছবিটি ডাবিং করে মুক্তি পেেয়ছে। সূত্রের খবর অস্কারে কোন ছবি পাঠানো হবে তার জন্য ২০টি ছবিকে বাছাই করা হয়েছিল।
সেই তালিকায় কেরালা স্টোরি, গদর-২, ভালভি, বালাগাম, দশেরা, জিগাটো, দ্য স্টোরি টেলার, রকি অউর রানি কি প্রেম কাহিনী, মিউজিক স্কুল, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, ঘুমর, বিদ্যুতালাই পার্ট ১, বাপ লায়েক এবং ১২ ফেল ছিল। কিন্তু সব ছবিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ২০১৮ নামের এই মালায়লম ছবি।
ফিল্ম ফেডারেশন ইন্ডিয়া প্রতিবছর অস্কার সিলেকশন কমিটি তৈরি করে দেন। গত বছর ২টি অস্কার ভারতের ঝুলিতে এসেছে। আরআরআর পেয়েছে অস্কার। সেই সঙ্গে দ্য এলিফ্যান্ট হুইস্পার নামে ভারতীয় ডকুমেন্ট্রিও অস্কার পেয়েছে। তার আগে অস্কারের দৌড়ে সামিল হয়েছিল যে ছবিগুলি তার মধ্যে রয়েছে দ্য লাস্ট পিকচার শো(২০২২), জল্লিকাট্টু (২০২০), গল্লি বয় (২০১৮)।












Click it and Unblock the Notifications