(ভিডিও) অস্কার ২০১৭ : সেরা ছবির নাম ঘোষণায় গণ্ডগোল, মুনলাইট-এর বদলে নাম নেওয়া হল লা লা ল্যান্ড-এর

২০১৭-র অস্কারের মঞ্চে সবচেয়ে বড় গণ্ডগোল পাকালেন সেরা ছবির পুরস্কার দিতে আসা তারকা। ৮৯ তম অস্কার পুরস্কারে সেরা ছবি 'মুন লাইট'-এর জায়গায় ভুল করে প্রথমে নাম ঘোষণা করা হয় 'লা লা ল্যান্ড'-এর।

২০১৭-র অস্কারের মঞ্চে সবচেয়ে বড় গণ্ডগোল পাকালেন সেরা ছবির পুরস্কার দিতে আসা তারকা। ৮৯ তম অস্কার পুরস্কারে সেরা ছবি 'মুন লাইট'-এর জায়গায় ভুল করে প্রথমে নাম ঘোষণা করা হয় 'লা লা ল্যান্ড'-এর। পরে যদিও ভুল শুধরে নেওয়া হয়। দেখুন ভিডিওটি

তবে সূত্রের খবর, প্রেজেন্টারের হাতেই দেওয়া হয়েছিল ভুল কিউ কার্ড। পরে অকাদেমির তরফে তা শুধরে দেওয়া হয়।[অস্কার : স্বপ্নভঙ্গ দেব প্যাটেলের, রইল পুরস্কারের তালিকা]

অস্কার ইতিহাসে এই ঐতিহাসিক ভুল স্মরণীয় হয়েই থাকবে। 'লা লা ল্যান্ড' ছবির নাম সেরা ছবি হিসাবে ঘোষণা হতেই ছবির কলাকুশলীরা একে অপরকে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে যান। এমা স্টোন এবং রায়ান গোসলিং উচ্ছ্বাস প্রকাশ করেন ঠিক তখনই ভুল শুধরে ঘোষণা করা হয় 'লা লা ল্যান্ড' নয়, বরং 'মুনলাইট' ছবি সেরা ছবির পুরস্কার জিতেছে।[ট্রাম্পের নিষেধাজ্ঞা নীতির বিরোধিতা: অস্কার মঞ্চে অনুপস্থিত ইরানি পরিচালক]

তবে, 'লা লা ল্যান্ড' অভিনেত্রী এমা স্টোনের উচ্ছ্বাস বৃথা যায়নি। কারণ, এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

তবে এই নিয়ে সবচেয়ে মজাদার টুইটটি করেছেন অনুষ্ঠানের সঞ্চালক সিমি কিমেল। তিনি টুইট করে বলেন , "ব্যক্তিগতভাবে আমি মনে করি @IamSteveHarvey এর জন্য দায়ী।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+