বন্ধ গাড়ির মধ্যে পড়ে অস্কারজয়ী অভিনেতার নিথর দেহ, আত্মহত্যা না খুন বাড়ছে ধন্দ
বন্ধ গাড়ির মধ্যে পড়েছিল নিথর দেহ। পুলিশ গিয়ে গাড়ির লক খুলে দেহ উদ্ধার করে। অস্কার জয়ী অভিনেতার এমন মর্মান্তিক মৃত্যুতে হইচই ফেলে দিয়েছে শিল্পী মহলে। অস্কার জয়ী ছবি প্যারাসাইটে অভিনয় করেছিলেন কোরিয়ান অভিনেতা লি সান কিউন।
দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর লি কার পার্কিংয়ে নিজের গাড়ি রেখেছিলেন। তার পরে আর গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। গাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে িনয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এখনও স্পষ্ট করে জানা যায়নি। ৪৮ বছরের অভিনেতার গাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেকারণে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। এদিকে জানা গিয়েছে তাঁর স্ত্রী নাকি লি-র মৃত্যুর কয়েকঘণ্টা পরে তাঁর গাড়ি থেকে সেই সুইসাইড নোটটি পান।
প্রসঙ্গত উল্লেখ্য লি-র বিরুদ্ধে মাদক মামলা চলছিল। তার জন্য ২০২৩ সালের অক্টোবর মাসে মাদক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল লি-র। অভিনেতা আদালতে দাবি করেছিলে, তিনি নির্দোষ তাঁকে ফাঁসানো হচ্ছে। যদিও মামলাটির নিষ্পত্তি হয়নি সেটা বিচারাধীন ছিল। সিওলে নাকি তাঁকে একটি ক্লাবে মাদক সেবন করতে দেখা গিয়েছিল। যদিও লি বরবার দাবি করেছেন তিনি এরকম কোনও কাজ করেননি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications