অস্কারজয়ী রসুল পুকুট্টির পরিচালিত ফিল্মে আসছেন অর্জুন, রিমেক হচ্ছে এই হিট ছবির

মালায়লম ছবি 'প্রেমম' দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম হিট ছবি। এবার সেই ছবির রিমেক হতে চলেছে বলিউডে। পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী রসুল পুকুট্টি।

মালায়লম ছবি 'প্রেমম' দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম হিট ছবি। এবার সেই ছবির রিমেক হতে চলেছে বলিউডে। পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী রসুল পুকুট্টি। আর ছবির স্টারকাস্টের মধ্যে থাকছেন অর্জুন কাপুর। কিছুদিন আগেই তাঁর হাত ফস্কে বেরিয়ে গিয়েছেন তুলুগু ব্লকবাস্টার 'অর্জুন রেড্ডি'-র বলিউড রিমেক। অর্জুনের জায়গায় আসেন শাহিদ। তবে এবার হাতছানি আরেক দক্ষিণী রিমেক ফিল্মের।

অস্কারজয়ী পুকুট্টির পরিচালিত ফিল্মে আসছেন অর্জুন, রিমেক হচ্ছে দক্ষিণী হিট ছবির


নিভিন পউলি ও সাই পল্লবী এই দুই মালায়লম অভিনেতা অভিনেত্রী 'প্রেমম' ছবির দৌলতে প্রচারের আলোতে আসেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে দেখানো হয়,জর্জ নামের একটি ছেলে পাড়ার এক কিশোরীর প্রেমে পড়ে যায়। আর প্রেমে হাবুডুবু খেতে খেতে পড়াশুনো প্রায় গোল্লায় যায় জর্জের। এর পরবর্তীকালে জর্জ, কলেজে উঠলে সেখানেও তাঁর একটি প্রেম হয়। যে প্রেম সহপাঠীর সঙ্গে নয়, বরং এক অধ্যাপিকার সঙ্গে হয়ে যায়। তারপর জর্জের কী পরিণতি হয় , সেই নিয়েই ছবি 'প্রেমম'।

মূলত পুরুষ চরিত্র নির্ভর এই ছবিতে মূল ভূমিকায় থাকছেন অর্জুন। অস্কারজয়ী রসুল পুকুট্টির সঙ্গে কাজ করতে পারার সুযোগ পেয়ে অর্জুন বেশ উচ্ছসিত বলে জানা যায়। আপতত অর্জুন 'নমস্তে লন্ডন', 'সন্দীপ অউর পিঙ্কি ফরার' ও 'পানিপত' নিয়ে ব্যস্ত। তবে শোনা গিয়েছে, 'অর্জুন রেড্ডি' ছবির রিমেক হাতছাড়া হওয়ার পর বেশ মনক্ষুন্ন রয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+