Oscar 2024: ৯৬ তম অ্যাকাডেমি পুরস্কার কোথায় দেওয়া হচ্ছে? ভারতীয় সময় কখন ও অন্য অনেক কিছু
Oscar 2024: চলচ্চিত্র ও বিনোদন জগতের সর্বোচ্চ পুরস্কারে সব কিছুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের হলিউডে ডলবি থিয়েটারে। সেখানেই সম্মান জানানো হবে গত বারো মাসে শীর্ষে থাকা অভিনেতা-অভিনেত্রীদের। ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সব থেকে বড় রাত এটি। ভারতীয় দর্শকরা Disney+Hotstar-এ অস্কার ২০২৪ দেখতে পাবেন।
ভারতীয় দর্শকরা সোমবার ১১ মার্চ ভোর চারটে থেকে অস্কার ২০২৪ লাইভ দেখতে পাবেন। লস অ্যাঞ্জেলসে লাইভ পারফরম্যান্স অডিটোরিয়ামটি ২০০১-এর নভেম্বরে উদ্বোধন করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর সেখানে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ভেন্যুটি হল একটি ইন্ডোর থিয়েটার, যেখানে ৩৪০০ জন বসতে পারেন। সেখানে দুই অংশ রয়েছে, একটি মিডিয়ার জন্য এবং অন্যটি অ্যাকাডেমির জন্য। প্রতি বছর রেড কার্পেটের সাক্ষী হন কিছু প্রত্যাশিত সেলিব্রিটি।
অস্কার ২০২৪ উপস্থাপকদের একটি তারকা-খচিত তালিকা রয়েছে। রবিবার তাঁরা পুরস্কার উপস্থাপনের জন্য মঞ্চে উপস্থিত হবেন। এঁদের মধ্যে রয়েছেন,আল পাচিনো, ডোয়াইন জনসন, জেনিফার লরেন্সের মতো আরও অনেকে।
এবার ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার তেরোটি মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে। তারপর পুরো থিংস ১১ টি মনোনয়ন পেয়েছে। মার্টিন স্কোরসেসের কিলার অফ দগ্য ফ্লাওয়ার মুন ১০ টি মনোনয়ন পেয়েছে। গ্রেটা গারউইগ পরিচালিত বার্বি ওপেনহেইমারের সঙ্গে একই সপ্তাহে মুক্তি পেয়েছিল। এটি আটটি মনোনয়ন পেয়েছে।
প্রসঙ্গত, গত বছর গুনীত মঙ্গা গত বছর ইতিহাস রচনা করেছিলেন, যখন তিনি দ্য এ লিফ্যান্ট হুইস্পারার্স-এর জন্য অস্কার জিতেছিলেন। জয়ে এই ব্যাপারটি নিয়ে প্রযোজক বলেছেন, এটা গতকাল ঘটেছিল বলে মনে হচ্ছে। তিনি বলেছেন, ভারতের চলচ্চিত্রগুলি আন্তর্জাতিকভাবে তাদের চিহ্ন রাখলেও, অস্কারে খুব কমই প্রতিনিধিত্ব করে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications