OSCAR 2023: ভারতীয় সিনেমার অ্যাকাডেমি পুরস্কার জয়ের শুভেচ্ছা, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী

দুটি ভারতীয় ছবির অস্কার জয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

একসঙ্গে পর পর দুটি ভারতীয় ছবির অস্কার জয়। RRR এবং দ্য এলিফ্যান্ট হুইস্পার এই দুটি ছবির অস্কার জয় করেছে। পর পর দুটি ভারতীয় ছবির অস্কার জয়ে একেবারে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুভেচ্ছা জানিয়েছেন দুই অস্কার জয়ী ছবির শিল্পীদের।

নাটু নাটুর অস্কার জয়

নাটু নাটুর অস্কার জয়

ফের আন্তর্জাতিক পুরস্কার RRR-র ঝুলিতে। গোল্ডেন গ্লোব জয়ের পর আবারও আন্তর্জাতিক পুরস্কার পেল ভারতীয় সিনেমা আরআরআর। রাজামৌলি পরিচালিক আরআরআর ঘিরে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে পেয়েছে আরআরআর। নাটু নাটু গানটি বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার পেয়েছে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত িছলেন ছবির কলাকুশলী থেকে শুরু করে পরিচালক এবং গায়ক- সুরকাররা।

অস্কার জয় আরও এক ভারতীয় ছবির

অস্কার জয় আরও এক ভারতীয় ছবির

শুধু আরআরআর নয়,অস্কার জয় করেছে আরও এক ভারতীয় ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পার। ভারতীয় তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পার। ভারতীয় ছবির এই সাফল্য চির স্মরণীয় হয়ে থাকবে। বাঙালি পরিচালক শৌনক সেন পরিচালিত তথ্য চিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পার। আরও এক বাঙালি পরিচালকের অস্কার জয়ে উচ্ছ্বসিত বাঙালি শিল্পীরাও। এর আগে সত্যজিৎ রায় জিতেছিলেন অস্কার। তার পরে আবার বাঙালি কোনও পরিচালক অ্যাকাডেমি পুরস্কার জিতে আসলেন। সেরা ডকুমেন্ট্রি শর্টস বিভাগে অস্কার জয় করেছে ভারতীয় ছবি দ্য এলিফ্যান্ট।

শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শিল্পীদের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একের পর এক টুইটে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্য এলিফ্যান্ট হুইস্পারের পরিচালককে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভেচ্ছা জানাই পরিচালককে। গোটা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে বাস করা যায়। প্রাকৃতিক সম্পদের গুরুত্ব কতটা সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে নাটু নাটু গানের পরিচালককেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন ভারতীয় সঙ্গীতের এই সাফল্যে চির স্মরণীয় হয়ে থাকবে।

RRR-র সাফল্যে উচ্ছ্বসিত শিল্পীমহল

RRR-র সাফল্যে উচ্ছ্বসিত শিল্পীমহল

দক্ষিণ ভারতীয় ছবি আরআরআর। স্বাধীনতা সংগ্রামের উপর নির্ভর করেই আবর্তিত হয়েছে ছবির কাহিনী। দক্ষিণ ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের স্বাধীনতার লড়াইয়ের উপর তৈরি হয়েছে ছবিটি। মূলত তেলুগু ভাষায় ছবিটি তৈরি করেছিলেন পরিচালক রাজামৌলি। পরে সেটি একাধিক ভাষায় মুক্তি পাল। সাড়ে চারশো কোটি টাকা খরচ করে এটি তৈরি করা হয়েছিল। তাতে বক্স অফিসে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে আরআরআর। নাটু নাটু গানটি এর আগে গোল্টেন গ্লোব পুরস্কারও পেয়েছে। আরআরআরের সাফল্যে উচ্ছ্বসিত শিল্পীরা।

ছবি সৌ:পিটিআই ও এএনআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+