OSCAR 2023: সেরা তথ্যচিত্র! শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'কে পিছনে ফেলে অস্কার পেল 'নাভালনি'

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম নাভালনি। এই বিভাগে মনোনয়ন পেলেও পিছিয়ে পড়লেন ভারতের শৌনক সেন।

সেরা তথ্য চিত্রের জৌড়ে স্বপ্নভঙ্গ ভারতের। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ডকুমেন্টারি বিভাগে ভারতের শৌনক সেনের অল দ্যাট ব্রিদসকে পিছনে ফেলে অস্কার জিতে নিল নাভালনি।

OSCAR 2023: সেরা তথ্যচিত্র! শৌনক সেনের অল দ্যাট ব্রিদসকে পিছনে ফেলে অস্কার পেল নাভালনি

আবহাওয়ার আমূল পরিবর্তনকে কেন্দ্র করে ছবি তৈরি করেছিলেন শৌনক সেন। দিল্লির দূষিত আকাশে উড়তে উড়তে অসুস্থ হয়ে পড়া পাখি বেশিষ করে চিলদের উদ্ধার ও সেবা করতে করতে জীবন উৎসর্গ করেছেন দুইভাই নাদিম ও সৌদ। বাস্তুতন্ত্রের জন্য এই পাখি অপরিহার্য। কিন্তু দিল্লির আকাশে তাদের সংখ্যা কমছে আশঙ্কাজনকভাবে। এর প্রেক্ষাপটে তৈরি হয়েছিল অল দ্যাট ব্রিদস। অস্কারে ডকুমেন্টারি ফিচার বিভাগে ভারত থেকে এটির মনোনয়ন পাওয়ার পরে অনেকেই আশা করেছিলেন অস্কার নিয়ে।

শৌনক সেন নিজে বলেছিলেন, অল দ্যাট ব্রিদস তৈরির পরে তাঁর জীবন বদলে গিয়েছে। একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে হচ্ছে। এছাড়াও তিনি স্টিভেন স্পিলবার্দের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। অস্কারে যাওয়ার আগে অল দ্যাট ব্রিদস কান এবং সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে।

তবে যে তথ্যচিত্র অল দ্যাট ব্রিদসকে পিছনে ফেলেছে, তা হল রাশিয়ার অ্যালেস্কি নাভালনিকে নিয়ে তৈরি তথ্য চিত্র। প্রসঙ্গত রাশিয়ার বিরোধী নেতা হিসেবে পরিচিত অ্যালেস্কি নাভালনি। তাঁকে আটক করে পুতিন সরকার। ডকুমেন্টারি ফিচার বিভাগে অন্য মনোনয়নগুলি ছিল ফার্স্ট অফ লভ, অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্ল্যাডশেড এবং এ হাউজ মেড অফ স্প্লিন্টার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+