OSCAR 2023: ভারতের জোড়া অস্কার জয়! মঞ্চে দীপিকা পাড়ুকোন পরিচয় করালেন অ্যাকাডেমি জয়ী 'নাটু নাটু'র সঙ্গে
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে দীপিকা পাড়ুকোন। তিনি ভক্তদের মনোরঞ্জনও করেন।
এবছরের অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় উপস্থাপক দীপিকা পাড়ুকোন। তিনি এদিন মঞ্চে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জের নাটু নাটু সঙ্গীত উপস্থাপমন করেন। প্রসঙ্গ এবার ভারত থেকে অরিজিনাল সং বিভাগে মনোনীত হয় নাটু নাটু এবং সময় গড়াতে তা অস্কারও জিতে নেয়।

এমএম কিরাভানির নাটু নাটু সঙ্গীত পিছনে ফেলে দিয়েছে এভরিথিং, এভরিহ্যায়ার, অল অ্যাট ওয়ান্স, দিস ইজ ও লাইফ, টেল ইট লাইক আ ওম্যানের মতো ছবির সঙ্গীতকে। এদিন পুরস্কার গ্রহণ করেন কিরাভানি এবং গীতিকার চন্দ্র বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গায়ক রাহুল সিপলিগঞ্জ, কালা ভৈরব, সুরকার ও সহ পরিচালক রাজামৌলি, অভিনেতা জুনিয়র এনটিআর।
#NaatuNaatu wins the #Oscar for best Original Song 😭#SSRajamouli & team has done it🫡🇮🇳
— Abhi (@abhi_is_online) March 13, 2023
Indian Cinema on the Rise 🔥 !! #RRRMovie | #AcademyAwards | pic.twitter.com/VG7zXFhnJe
প্রথম রাউন্ডের ঘোষণায় উপস্থাপক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। সারা বিশ্বের মর্যাদাপূর্ণ অন্য উপস্থাপকদের মধ্যে ছিলেন হ্যালি বেরি, জন ট্রাভেন্টা, হ্যারিসন ফোর্ড-সহ অন্যরা। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন কমেডিয়ান জিমি কিমেল।
মঞ্চে দীপিকা পাড়ুকোনের পারফমেন্স প্রশংসা পায়।
এবার অস্কারের মঞ্চে ভারতের জোড়া জয়। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে সেরা নির্বাচিত হয়েছে 'দ্য এলিফ্যান্ট হুইসস্পারার্স'। অন্যদিকে অরিজিনাল সং বিভাগে নাটু নাটু ও অস্কার জিতে নিয়েছে।












Click it and Unblock the Notifications