নাসিরুদ্দিন ইস্যুতে 'ভদ্রতা' নিয়ে মুখ খুললেন আশুতোষ রানা

দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কিছুদিন আগেই বিতর্কের কেন্দ্রে ছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সেই ঘটনার পর তাঁকে 'দেশদ্রোহী' আখ্যা দেয় বেশ কয়েকটি দক্ষিণপন্থী সংগঠন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কিছুদিন আগেই বিতর্কের কেন্দ্রে ছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সেই ঘটনার পর তাঁকে 'দেশদ্রোহী' আখ্যা দেয় বেশ কয়েকটি দক্ষিণপন্থী সংগঠন। এরপর নাসিরুদ্দিনের পাশে দাঁড়ান অভিনেতা আশুতোষ রানা। এই ঘটনার কয়েকদিন পরই ফের একবার বাক স্বাধীনতা প্রসঙ্গে মুখ খোলেন নাসিরুদ্দিন। আর সেই মন্তব্যের জেরে এবার খানিকটা উল্টো সুর আশুতোষ রানার কণ্ঠে!

নাসিরুদ্দিন ইস্যুতে ভদ্রতা নিয়ে মুখ খুললেন আশুতোষ রানা

আশুতোষ রানা বলেন, '..বাক স্বাধীনতার ক্ষেত্রে দুটি মানুষের ভিন্ন মত থাকতে পারে, তহে সেই মতামত অভদ্রভাবে প্রকাশ করার জরুরি নয়।' উল্লেখ্য, তাঁর সাম্প্রতিক ছবি 'সিম্বা' নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আশুতোষ রানা। সেই সময়ই নাসিরুদ্দিনের সাম্প্রতিক মন্তব্য় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। আশুতোষ রাণা জানান, তিনিও বাক স্বাধীনতার পক্ষেই রয়েছেন। তাঁর মতে, প্রত্যেকেরই মতামত জানাবার অধিকার রয়েছে। তিনি বলেন, ' আমার কেউই কারোর শ্তরু নই। তবে আমাদের মতামত খানিকটা আলাদা। '

উল্লেখ্য, এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ জানিয়েছেন ,' অধিকারের কথা বললেই কণ্ঠরোধ ৷ মুখ খুললেই জেলে পাঠানো হচ্ছে ।' পাশাপাশি তাঁর দাবি, বুদ্ধিজীবিদের কাজে বাধা দেওয়া হচ্ছে, নিজস্ব মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না । সাংবাদিকদেরও দমিয়ে রাখা হচ্ছে। নাসিরুদ্দিন দাবি করেন, 'ধর্মীয় মোড়কে' ঘৃণার প্রাচীর গড়া হচ্ছে। সকলকে সত্যি কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। এমনই দেশই কি আমরা চেয়েছিলাম?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+