sapna choudhary: স্টেজের মধ্যে নাচতে নাচতে এটা কি হল অভিনেত্রীর সঙ্গে! সোশ্যাল মিডিয়াতে Viral Video
স্বপ্না চৌধুরী! পঞ্জাব-হরিয়ানাতে এক নামে সবাই চেনে তাঁকে। তাঁর ঠুমকার প্রেমে আগুন জ্বলে পুরুষ হৃদয়ে। একটা সময় স্বপ্নার অনুষ্ঠান মানে ভিড় উপচে পড়ত। শুধু নাচ নয়, অভিনয়ের জগতেও বেশ নাম কামিয়েছেন। তবে এখন অনেকটাই আড়ালে থাকতে ভালোবাসেন। তবে এখনও তাঁর অসংখ্য অনুগামী একটা অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকে।
তবে তা না হওয়াতে ফেসবুক কিংবা ইউ টিউবেই স্বপ্নার নাচ দেখে কিছুটা মনের জ্বালা মেটান তাঁর অসংখ্য অনুগামী। তবে সম্প্রতি অভিনেত্রীর বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে একটি এমন ভিডিও স্বপ্নার ভাইরাল হয়েছে যা দেখে তাঁর অনুগামীরাও কার্যত আশ্চর্য হয়েছেন! কেউ ভাবতেই পারছেন না যে এমন ঘটনাও (Oops moment with Sapna Choudhary) ঘটতে পারে স্বপ্নার সঙ্গে!

দারুন ভাবে পরিস্থতি সামাল দেন স্বপ্না!
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দেশি কুইন স্বপ্না চৌধুরী (Haryanvi Dance Video) নিজস্ব ভঙ্গিতেই নাচ করে যাচ্ছেন। নাচ চলাকালীন অভিনেত্রীর ঠুমকা আলাদা আন্দাজ নিয়ে আসে। আর সেটাতেই স্বপ্না বিখ্যাত। তেমন ভাবে স্টেজে নাচচিলেন তিনি। আর নাচতে নাচতে হঠাত করেই অভিনেত্রীর ব্যালেন্স নষ্ট হয়ে যায়! আর রীতিমত পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তাঁর। কিন্তু যেভাবে পরিস্থিতি সামলে হরিয়ানার বিখ্যাত এই অভিনেত্রী নাচতে শুরু করে দেয় যা জেকন মানুষকে তাঁর প্রেমে ফেলতে বাধ্য।

মানুষজন হাততালি দিতে থাকেন!
ভাইরাল হওয়া ভিডিতে দেখা যাচ্ছে নাচতে নাচতে ব্যালেন্স হারিয়ে পড়ে গেলেন অভিনেত্রী। হঠাত এমন অবস্থা দেখে দর্শকরা রীতিমত চিন্তিত হয়ে পড়েন। অনেকে বিষয়টি নিয়ে বেশ আবেগপ্রবণও হয়ে পড়েন। কিন্তু দর্শকদের নিরাশ করেননি স্বপ্না। সঙে সঙে উঠে পড়ে ফের একবার নাচতে শুরু করে দেন অভিনেত্রী। আর এই স্পিরিট দেখে অনেকেই হাততালি দিয়ে ফের একবার স্বপ্নার স্পিরিটকে বাহবা দিতে থাকেন।

রাজনীতিতে আসতে চেয়েছিলেন স্বপ্না!
ছোট পোশাকের প্রয়োজন হয় না, স্বপ্নার মারকাটারি নাচেই মাতাল হয় মঞ্চ! শুধু তাই নয়, গায়িকা হিসাবেও বেশ নাম করেছিলেন এই অভিনেত্রী। একটা সময় রাজনীতিতেও আসতে চেয়েছিলেন। কখনও তাঁর সঙ্গে বিজেপি নেতাদের ছবি ঘিরে তৈরি হয় জল্পনা আবার কখনও কংগ্রেসের নেতাদের সঙ্গেও স্বপ্নার ছবি ভাইরাল হয়। মনে করা হয়েছিল বিজেপির হয়ে প্রার্থীও হতে পারেন অভিনেত্রী। তবে রাজনীতিতে আসেননি স্বপ্না। তবে হঠাত করে আড়ালে চলে যাওয়ার কারণ কি? তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications