'দঙ্গল' দেখে আমিরকে পাগল বলে দিলেন বিধু বিনোদ চোপড়া!

বলিউডের অন্য অভিনেতা-পরিচালক-প্রযোজকের মতো প্রযোজক বিধু বিনোদ চোপড়াও আমির খানে মুগ্ধ। একজন অভিনেতা একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কীভাবে পাগলামি করেত পারেন তা দঙ্গলে করে দেখিয়েছেন আমির, মত বিনোদের।

মুম্বই, ২২ অক্টোবর : আমির খানের দঙ্গল মুক্তি পেতে এখনও দু'মাসের বেশি দেরি রয়েছে। তবে যেভাবে আগ্রহের পাহাড় ও প্রত্যাশা বাড়তে শুরু করেছে, তাতে এবছরের সেরা সিনেমার তালিকায় এটি থাকবে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। [আমির খানের 'দঙ্গল' এর ট্রেলর]

বলিউডের অন্য অভিনেতা-পরিচালক-প্রযোজকের মতো প্রযোজক বিধু বিনোদ চোপড়াও আমির খানে মুগ্ধ। একজন অভিনেতা একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কীভাবে পাগলামি করেত পারেন তা দঙ্গলে করে দেখিয়েছেন আমির, এমনটাই মত বিনোদ চোপড়ার। ['আপনি যদি ভারতের কুস্তিগীর হতে চান তাহলে বাজাজ স্কুটার কিনুন']

'দঙ্গল' দেখে আমিরকে পাগল বলে দিলেন বিধু বিনোদ চোপড়া!

কুস্তিগীর মহাবীর সিং ফোগতের চরিত্রের জন্য যেভাবে আমির নিজেকে তৈরি করেছেন তাকে কুর্ণিশ জানিয়েছেন বিধু বিনোদ চোপড়া। দঙ্গলের ট্রেলর দেখার পরে তাঁর মত, শিল্পী হিসাবে আমি আমির খানকে খুব পছন্দ করি। ও প্রতিবারই নিজেকে ছাপিয়ে যাচ্ছে।

এর আগে বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় থ্রি ইডিয়টস সিনেমায় অভিনয় করেছেন আমির। ভারতীয় সিনেমার ইতিহাসে সেটি অন্যতম সফল সিনেমা। সেই অভিজ্ঞতাকে মনে করিয়ে বিনোদ চোপড়া জানান, আমির একটা পাগল, আমরা ওকে বোকা-ও বলে থাকি, যেমন আপনারা থ্রি ইডিয়টস সিনেমা দেখেছেন।

ফলে দঙ্গলে আমির যে পাগলামো করেছে তা একমাত্র ওর পক্ষেই সম্ভব, একেবারে সরাসরি আমিরের প্রশংসা করে বলেছেন বিখ্যাত এই চলচ্চিত্র প্রযোজক। এখন দেখার মুক্তির পরে আর কতজনকে বিস্মিত করেন আমির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+