বাহুবলী ২-এর একটা টিকিট ২৪০০ টাকা?
শুনলে চমকে উঠবেন। বাহুবলী ২ ছবির একটি টিকিটের দাম ২৪০০ টাকা। এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ। তবে এই দাম শুধুমাত্র দিল্লি শহরেই এই যা রক্ষে।
ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় ছবি বাহুবলী ২ মুক্তি পেতে আর মাত্র একদিন বাকি। ইতিমধ্যেই এই ছবি নিয়ে উন্মাদনা আকাশচুম্বী। নিশ্চয় মনে মনে আপনিও ভেবে রেখেছেন থিয়েটার হলে গিয়েই স্পেশ্যাল এফেক্টে ভরপুর এই ছবি দেখবেন। কিন্তু প্ল্যান ট্যান করার আগে জেনে নিন টিকিটের দাম কত!
শুনলে চমকে উঠবেন। বাহুবলী ২ ছবির একটি টিকিটের দাম ২৪০০ টাকা। এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ। তবে এই দাম শুধুমাত্র দিল্লি শহরেই এই যা রক্ষে। সব শহরে অবশ্য টিকিটের এত দাম নয়। তবে শোনা যাচ্ছে পিছিয়ে নেই বেঙ্গালুরুও। সকাল ৪টের শোয়ের জন্য নাকি ৬০০ টাকা দিতেও প্রস্তুত আম জনতা।
বিশ্বাস না হলে নিচে দেওয়া প্রমাণে চোখ বুলিয়ে নিন।

দিল্লিতে টিকিটের দাম
বাহুবলী ২ ছবির জন্য দিল্লির পিভিআর অ্যাম্বিয়েন্স মলে টিকিটের দাম ২০০০ ও ২৪০০ টাকা। সিনেমার টিকিটের জন্য এই মূল্য এখনও পর্যন্ত সর্বোচ্চ।

বেঙ্গালুরুর কী অবস্থা?
মিডিয়া সূত্রের খবর অনুযায়ী, লালবাগের কাছে ঊর্বশী সিনেমাহলে শুক্রবার ভোর ৪টেয় প্রথম শো হওয়ার কথা। এই সিনেমাহলে সাধারণত টিকিটের দাম ১০০ ও ২০০ টাকা হয়। এই হলে এই ছবির জন্য ব্যালকনি টিকিটে ৬০০ টাকা, এবং নিচের আসনে ৫০০ ও ৪০০ টাকার টিকিট।

হায়দ্রাবাদও বাদ পড়েনি
একটি ওয়েব পোর্টালের খবর অনুায়ী, হায়দ্রাবাদও বাহুবলী ২ ছবির উন্মাদনা থেকে বাদ পড়েনি। মঙ্গলবার সকাল ৬টা থেকে নাকি লাইন পড়ছে টিকিট কেনার জন্য।

৯০০০ স্ক্রিনে মুক্তি পাবে বাহুবলী ২
হিন্দি, তামিল, তেলুগু এবং মালায়লম ভাষায় মোট ৯০০০ স্ক্রিনে মুক্তি পাবে বাহুবলী ২। এই ছবি আইম্যাক্স ফরম্যাটেও মুক্তি পাচ্ছে।

১০০০ কোটির ব্যবসা
ইতিমধ্যে ৬৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলির বাহুবলী ২। এই ছবি বক্স অফিসে ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তা যদি হয় তাহলে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এই ছবি বক্স অফিসে সর্বোচ্চ আয় করা ছবি হবে।

শুক্রবারই জানা যাবে 'কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?'
আর মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরই সবচেয়ে বড় রহস্যের পর্দাফাঁস হবে। জানা যাবে কেন বাহুবলীকে খুন করেছিলেন কাটাপ্পা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications