টলিউড তারকাদের বাড়িতে এক হাঁড়ি বিরিয়ানি পাঠালেন ‘‌মুসকান জুবেরী’‌!‌ রহস্যটা কী?‌

টলিউড তারকাদের বাড়িতে এক হাঁড়ি বিরিয়ানি পাঠালেন ‘‌মুসকান জুবেরী’‌

রেস্তোরাঁর নাম '‌রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’‌। যার মেনু ১০ জুলাই প্রকাশ্যে এসেছে এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রতীক্ষীত ওয়েব সিরিজের টিজারও মুক্তি পেয়েছে। তবে শুক্রবারের সকালটা সব টলিউড তারকাদের শুরু হল '‌বিরিয়ানি মুখ’‌ (‌মিষ্টি মুখের বদলে)‌ করে। হ্যাঁ, অঙ্কুশ থেকে পাওলি প্রত্যেকের দুপুরের মধ্যাহ্নভোজ জমে যাবে এই এক হাঁড়ি বিরিয়ানি দিয়েই।

এই ওয়েব সিরিজের রেস্তোরাঁ মালিক মুসকান জুবেরী সকলকে এক হাঁড়ি করে বিরিয়ানি পাঠিয়েছেন। সঙ্গে একটি করে কার্ড, যেখানে লেখা, '‌উপভোগ করুন রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি এর এই বিশেষ বিরিয়ানি, আর অপেক্ষা করুন আও বিশেষ কিছুর জন্য, অপেক্ষার ফল সুস্বাদু হয়। মুসকান জুবেরী।’‌ আসল কথা হল, আগামী ১৩ অগাস্ট হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি আর তাই টলি পাড়ার সকল অভিনেতাদের হইচইয়ের পক্ষ থেকেই এই বিশেষ বিরিয়ানির হাঁড়ি পাঠানো হয়েছে। বিরিয়ানি পেয়ে যারপরনাই খুশি টলিউড তারকারা। টলি তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট–স্টোরি দিয়ে শুভেচ্ছা জানালেন এই ওয়েব সিরিজের গোটা টিমকে।

পাওলি দাম

পাওলি দাম

বিরিয়ানি পেয়ে খুব খুশি পাওলি তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, '‌এইমাত্র বিরিয়ানির জন্য শুটিং শেষ করলাম আর দেখুন কাকতালীয় ঘটনা!‌ হইচই থেকে সুস্বাদু বিরিয়ানি উপহার পাঠালো।'‌ এরপর তিনি গোটা ওয়েব সিরিজের টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

 মধুরিমা বসাক

মধুরিমা বসাক

বিরিয়ানির হাঁড়ির ছবি দিয়ে '‌রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'‌র পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

পার্নো মিত্র

পার্নো মিত্র

অভিনেত্রী পার্নো ইনস্টাতে এই বিরিয়ানি পাঠানোর জন্য হইচইকে ধন্যবাদ ও তাদের প্ল্যাটফর্মের নতুন শোয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

রাজদীপ গুপ্তা

রাজদীপ গুপ্তা

অভিনেতা রাজদীপও নিজের ইনস্টা স্টোরিতে হইচই-এর পাঠানো বিরিয়ানির ছবি দিয়ে গোটা টিমকে শুভেচ্ছা জানান।

 সাহেব ভট্টাচার্য

সাহেব ভট্টাচার্য

বিরিয়ানি পেয়ে আপ্লুত সাহেব। তিনি তাঁর ইনস্টাতে ছবি দিয়ে তা ট্যাগ করেছেন ওয়েব সিরিজের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও হইচইকে।

অর্জুন চক্রবর্তী

অর্জুন চক্রবর্তী

অর্জুন চক্রবর্তী লিখেছেন, '‌ধন্যবাদ মুসকান জুবেরী। সুস্বাদু বিরিয়ানি তো খাওয়া হবেই। আরও সুস্বাদু এই গল্পটা দেখার অপেক্ষায়।'‌

ঐন্দ্রিলা সেন

ঐন্দ্রিলা সেন


বিরিয়ানি পেয়ে খুশি অভিনেত্রী ঐন্দ্রিলাও। তিনিও শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।

অঙ্কুশ হাজরা

অঙ্কুশ হাজরা

অঙ্কুশ হাজরা

গৌরব চক্রবর্তী

গৌরব চক্রবর্তী

অবিনেতা গৌরব লিখেছেন, '‌ধন্যবাদ মুসকান। টিজার বলছে অপেক্ষার ফল সুস্বাদু হবেই। অপেক্ষা করছি এই বিরিয়ানি দিয়ে খাওয়া সারব। আরইকেকেএ-কে শুভেচ্ছা।'‌

তনুশ্রী

তনুশ্রী

তনুশ্রী বিরিয়ানির হাঁড়ি খুলতে খুলতে জানিয়েছেন যে তাঁর শুভেচ্ছা রইল আরইকেকেএ-কে।

 শ্রাবন্তী

শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তীর কাছেও পৌঁছেছে বিরিয়ানির হাঁড়ি এবং তিনিও তা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন।

ঋদ্ধি সেন

ঋদ্ধি সেন

ঋদ্ধি তাঁর ইনস্টা স্টোরিতে বিরিয়ানির হাঁড়ি পোস্ট করে লিখেছেন, '‌রবীন্দ্রনাথ এখানে কোনও দিন খেতে আসেননি কিন্তু আমাদের কপালে জুটে গেলো একটা ম্যাজিক হাঁড়ি, কিরম গুপি বাঘার তালি দেওয়ার মতো আবির্ভাব হল এক হাঁড়ি ভর্তি বিরিয়ানি। হইচইকে ধন্যবাদ এরকম একটা দারুণ উপহার পাঠানোর জন্য।'‌

 ঋতব্রত

ঋতব্রত

অভিনেতা ঋতব্রতর কাছে পৌঁছেএ গিয়েছে বিরিয়ানির হাঁড়ি এবং তিনিও ইনস্টাগ্রামে ছবি দিয়ে হইচই সহ পুরো ওয়েব সিরিজের টিমকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+