নুসরতের কোলে দেড় বছরের শিশু, নেটিজেনদের অবাক করলেন অভিনেত্রী
নুসরতের কোলে দেড় বছরের শিশু,নেটিজেনদের অবাক করলেন অভিনেত্রী
জনপ্রিয় বাঙালি অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান কখনও দুর্গাপুজোয় ছবি দিয়ে ট্রোলড হন আবার কখনও বা স্বামী নিখিল জৈনের সঙ্গে মিষ্টি ছবি দিয়ে নেটিজেনদের মন জেতেন। কিন্তু এবার যে ছবিটি তিনি পোস্ট করেছেন তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নুসরতের কোলে দেখা যাচ্ছে ছোট্ট একটি শিশুকে। অভিনেত্রী তাকে কোলে বসিয়ে, জড়িয়ে ধরে ছবি তুলেছেন। ওই শিশুটি বেলুন বিক্রেতা।

মাত্র দেড় বছরের ওই শিশুটি রাস্তায় বেলুন বেচছিল। নুসরত শিশুটির সঙ্গে ছবি দিয়ে ক্যাপশন দেন, 'আমার সপ্তাহান্তকে বিশেষ করে দিয়েছে, এই বিশেষ একজন, দেড় বছরের শিশু বেলুন বিক্রেতা, যে বেলুনের চেয়েও বেশি মিষ্টি ও রঙীন।’ এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর নেটিজেনদের মন জয় করে নেন নুসরত। তাঁর প্রশংসায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এ বছরের ১৯ জুন কলকাতার উদ্যোগপতি নিখিলের সঙ্গে তুরস্কে বিয়ে সারেন নুসরত।
২৫ জুন তৃণমূলের সাংসদ হিসাবে সংসদে শপথ নেওযার সময়ই তিনি লাইমলাইটে চলে আসেন। শপথ গ্রহণের সময় তাঁর মাথায় সিঁদুর দেখে তাঁকে ট্রোলড করা হয়। কিন্তু তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তা সামলে নেন। কিছুদিন আগেই স্বামীর জন্মদিনের দিন অভিনেত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁেক হাসপাতালে ভর্তি করা হয়।












Click it and Unblock the Notifications