৭৫তম স্বাধীনতা দিবসের দিন আবেগে ভাসল বলিউডের তারকারা

স্বাধীনতা দিবস উদযাপন বলিুড তারকাদের

দেশ স্বাধীন হওয়ার ইতিহাস এখনও শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের এই ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে রক্ষা করতে কত প্রাণ বলিদান হয়েছে। তবেই এসেছে এই স্বাধীনতা। প্রত্যেক বছরই এইদিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এ বছরও স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, পতাকা উত্তোলনও করেছেন। দেশপ্রেমে ভাসতে দেখা গিয়েছে বলিউড তারকাদেরও। স্বাধীনতা দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় বি–টাউনের তারকারা স্মরণ করলেন শহিদ জওয়ানদের, স্বাধীনতা সংগ্রামীদের।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

এই বিশেষ দিনে বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত স্বাধীনতা সংগ্রামীদের কথা ও তাঁদের সংঘর্ষকে স্মরণ করে লিখেছেন, 'জো শহিদ হুয়ে হ্যায় উনকি জরা ইয়াদ করো কুরবানি।'‌

ফারহান আখতার

অভিনেতা ফারহান আখতার তাঁর টুইটারে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন নিজের সিনেমার বেশ কয়েকটি পোস্টার পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, '‌স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সর্বদা প্রত্যেকের সুখ, শান্তি, সমৃদ্ধি আশা করছি। সবাই সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।'‌

নিমরত কউর

নিমরত কউর

অভিনেত্রী নিমরত কউরও সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, '‌স্বাধীন ভারতের ৭৫তম স্বাধানতা দিবসে দেশ-বিদেশে থাকা সকল ভারতীয়কে শুভেচ্ছা জানাই।'‌

ধর্মেন্দ্র

নিজের একটি পুরনো ছবি দিয়ে ধর্মেন্দ্র দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

অনুপম খের

অনিতেতা অনুপম খের নিজের একটি ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং ক্যাপশনে লেখেন, '‌বিশ্বের সব জায়গায় থাকা ভারতীয়দের ৭৫তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা‌ ও অভিনন্দন। আমার ইশ্বরের কাছে এই প্রার্থনা যে আমাদের দেশ আরও অনেক উন্নতি করুক।'‌

নেহা কক্কর

হাতে জাতীয় পতাকা নিয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন গায়িকা নেহা কক্কর। তিনি ক্যাপশনে লেখেন, '‌স্বাধীনতার শুভেচ্ছা।'‌

সিদ্ধার্থ মালহোত্রা

১৫ অগাস্টের দু'‌দিন আগেই তাঁর শেরশাহ ছবিটি মুক্তি পেয়েছে এবং দারুণ সাফল্য অর্জন করেছে। ১৫ অগাস্টের দিন সিদ্ধার্থ দিল্লির ইন্ডিয়া গেটের সামনে পতাকা হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন এবং আবেগঘন ক্যাপশনে লিখেছেন, 'একজন সৈনিকের মর্যাদার চেয়ে বড় আর কোনো মর্যাদা নেই।

ইউনিফর্মের গৌরবের চেয়ে বড় গর্ব আর নেই।

আর আমাদের দেশের চেয়ে বড় কোন ধর্ম নেই।‌ স্বাধীনতা দিবসের দিন আমি ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীকে কুর্নিশ জানাই।'‌

কিয়ারা আদবানী

সিদ্ধার্থের পাশাপাশি কিয়ারা আদবানীও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ইন্ডিয়া গেটের সামনে ছবি তুলে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, '‌এর চেয়ে বড় ভালোবাসার আর কিছুই নেই, যে সে তার মানুষের জন্য তার জীবন দিয়েছে।

আমাদের ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বা্যুসেনার প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনার নিঃস্বার্থতা এবং বীরত্ব আমাদের স্বাধীনতা রক্ষা করেছে।

আমরা আপনাদের কুর্নিশ করছি।'

অজয় দেবগণ

স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগণের ভুজ সিনেমাটি। তিনি এদিন একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখেন, '‌এই স্বাধীনতা দিবসে, আসুন বীরদের কুর্নিশ জানাই যাঁরা আমাদের জাতিকে বাঁচাতে তাঁদের সীমা অতিক্রম করেছে।'‌

অক্ষয় কুমার

অভিনেতা অক্ষয় কুমারের ঝুলিতে দেশাত্মবোধক বহু সিনেমাই রয়েছে। এদিন স্বাধানতা দিবসের দিন তিনি খুব সুন্দর একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ভারতীয় সেনারা নিজেদের বাড়ি ফিরে এসেছেন। এই ভিডিওর ক্যাপশনে অক্ষয় লেখেন, '‌তুমি আসবে। ভারতের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আজ আমরা স্বাধানতা দিবস পালন করছি এবং যাঁরা আমাদের মহান জাতির স্বাধীনতার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছে তাঁদের কুর্নিশ করি, আসুন আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাঁদের পরিবারকে সমর্থন করুন। তাঁদের পরিবার হয়ে উঠুন।'‌

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+