Anushka Sharma's Birthday: অনুষ্কার জন্মদিনে বিরাটের রাজকীয় অনুষ্ঠান আয়োজন, পার্টিতে আমন্ত্রিত ছিলেন কারা?
গত ১লা মে ছিল ছিল অনুষ্কা শর্মার জন্মদিন। সেইদিন ভালোবাসার মানুষের জন্য একটি আগেবতাড়িত পোস্ট করেন বিরাট কোহলি। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্টই নয়, একইসঙ্গে স্ত্রী-র জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেকন কোহলি। বলিউড অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাঁর ক্রিকেটার-স্বামী বিরাট কোহলি একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন।
অনুষ্কার ৩৬তম জন্মদিনের পার্টির বেশ কিছু ছবি এবং ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানের আয়োজন থেকে মেনু সবকিছুতেই ছিল চমক। জন্মদিনের নৈশভোজের পার্টিতে ডেনিমের সাথে বেগুনি রঙের সেমি-ফরম্যাল শার্ট পরেছিলেন অনুষ্কা। খোলা চুলে সেইসঙ্গে হালকা মেকআপে ছিলেন বলিউড সুন্দরী। অন্যদিকে বিরাট কোহলিকে কালো রঙের পোশাকে সুদর্শন দেখাচ্ছিল।

সন্ধ্যার হাইলাইট ছিল সাজসজ্জার প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত স্পর্শ স্পষ্ট। বিরাট, অনুষ্কা এবং অতিথিদের নাম সম্বলিত কার্ড টেবিলে রাখা হয়েছিল। এখানেই শেষ নয়, বিরাট কোহলির দ্বারা আয়োজিত জন্মদিনের নৈশভোজটির সাজসজ্জায় আরও চমক ছিল, যেখানে ডাইনিং টেবিলটি চমৎকার সাদা টিউলিপ ফুল, পুঁতিযুক্ত ম্যাট, মোমবাতি এবং বড় আকারের ওয়াইন গ্লাস দিয়ে সজ্জিত ছিল।
Inside look of Dinner Venue arranged by Virat Kohli for Anushka Sharma's birthday😍♥️ pic.twitter.com/zN0SIlZlTk
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) May 3, 2024
ইনস্টাগ্রাম স্টোরিতে ডিনারের চমৎকার মেনুর ঝলকও শেয়ার করেছেন বিরাট। তাতে লেখা ছিল, 'অনুষ্কার জন্য সেলিব্রেশন''। একইসঙ্গে বেঙ্গালুরু দলে বিরাট কোহলির সতীর্থ ফাফ দু প্লেসিও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। বিরাট এবং তাঁর আরসিবি-র হাতেগোনা বন্ধুদের সঙ্গে জন্মদিনের রাতে নৈশভোজ সারেন অনুষ্কা। শেফ মনু চন্দ্র সেই রাতে জন্মদিনের মেনুর দায়িত্বে ছিলেন।
অনুস্কার জন্মদিনের পোস্টে বিরাট লিখেছেন, "তোমাকে না পেলে আমি সম্পূর্ণ হারিয়ে যেতাম। শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমি আমাদের পৃথিবীর আলো। আমরা তোমাকে অনেক ভালোবাসি।" সাথে বিরাট, অনুস্কা এবং তার কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার কয়েকটি ছবি পোস্ট করেছেন।
Anushka Sharma's birthday celebration with Virat Kohli, Faf, Maxwell and RCB team. pic.twitter.com/XmKkVTz784
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 3, 2024
এই বছরের ফেব্রুয়ারিতে, বিরাট কোহলি এবং আনুশকা শর্মা তাদের দ্বিতীয় সন্তান আকায়কে স্বাগত জানিয়েছেন। ২০১৭ সালে দম্পতি বিয়ে করেছিলেন। তাদের একটি কন্যাও রয়েছে যার নাম ভামিকা। কয়েক সপ্তাহ আগেই সন্তানদের নিয়ে দেশে ফিরেছেন অনু্ ষ্কা শর্মা।












Click it and Unblock the Notifications