শ্রীদেবীর জন্মদিনে মেয়ে জাহ্নবী যেভাবে স্মরণ করলেন প্রয়াত সুপারস্টারকে, দেখুন ছবি

তাঁর অকাল প্রয়াণের খবর কার্যত কেউ মেনে নিতে পারেননি। শোকস্তব্ধ হয়ে যায় গোটা কাপুর পরিবার। মেয়ে জাহ্নবী ও খুশিকে সামলানো কঠিন হয়ে পড়ে বনি কাপুরের পক্ষে।

তাঁর অকাল প্রয়াণের খবর কার্যত কেউ মেনে নিতে পারেননি। শোকস্তব্ধ হয়ে যায় গোটা কাপুর পরিবার। মেয়ে জাহ্নবী ও খুশিকে সামলানো কঠিন হয়ে পড়ে বনি কাপুরের পক্ষে। এমনই এক একটি দৃশ্য় দেখা গিয়েছিল শ্রীদেবীর প্রয়াণে। ফ্রেব্ুয়ারি মাসের সেই অভিশপ্ত সময়ের পর, এদিন তাঁর জন্মদিন।

শ্রীদেবীর জন্মদিনে মেয়ে জাহ্নবী যেভাবে স্মরণ করলেন প্রয়াত সুপারস্টারকে, দেখুন ছবি

মায়ের ৫৫ জন্মদিনে এদিন শ্রীদেবীকে নিজের মতো করে স্মরণ করলেন তাঁর দুই কন্যা জাহ্নবী ও খুশি। অভিনেত্রী জাহ্নবী কাপুর তাঁর নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে পোস্ট করেন বেশ কয়েকটি থ্রোব্যাক ছবি। পুরনো সেই ছবিতে দেখা যাচ্ছে , মা শ্রীদেবীর কোলে রয়েছেন ছোট্ট জাহ্নবী আর দুজনকে আগলে রেখেছেন বনি কাপুর।

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

মেয়ের প্রথম বলিউড ফিল্ম দেখার ইচ্ছে থাকলেও, তা পূরণ হয়নি শ্রীদেবীর। তাঁর মৃত্যুর পর মুক্তি পায় জাহ্নবী অভিনীত 'ধড়ক'। প্রসঙ্গত, আত্মীয়র বিয়ে উপলক্ষ্য়ে দুবাই গিয়ে শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর শোকস্তব্ধ করে বলিউডকে। এমন এক পরিস্থিতিতে বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন ও অনশুলা পাশে এসে দাঁড়ান জাহ্নবী ও খুশি কাপুরের। একজোট হয়ে গোটা পরিবারে এই শোককে কাটিয়ে ওঠার চেষ্টা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+