মহালয়ার ভোরে মাতৃ আরাধনার বিশেষ অনুষ্ঠান থাকছে জি বাংলায়
রাত পোহালেই মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠের মধ্য দিয়ে ঘুম ভাঙবে বাঙালির। কোথাও বা পাশের বাডি়র রেডিওর আওয়াজে, কোথাওবা অ্যালার্মে , বাঙালির মহালয়ার ভোর শুরু হবে।
রাত পোহালেই মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠের মধ্য দিয়ে ঘুম ভাঙবে বাঙালির। কোথাও বা পাশের বাডি়র রেডিওর আওয়াজে, কোথাওবা অ্যালার্মে , বাঙালির মহালয়ার ভোর শুরু হবে। রেডিওর অনুষ্ঠানের পরই টিভিতে মহালয়ার অনুষ্ঠান দেখবার পালা। আর এবার জিং বাংলা নিয়ে আসছে মহালয়ার অনুষ্ঠান ঘিরে বিশেষ চমক।

মাতৃশক্তির বিভিন্ন রূপ
এবারে গ্রাম বাংলার পল্লীজীবনে দেবীশক্তির রূপ তুলে ধরা হবে। বাংলার বিভিন্ন জায়গায় মায়ের রূপকে নিয়েই এবারে মহালয়াতে জি বাংলার বিশেষ নিবেদন।

কোন কোন রূপে আসছেন দেবী
পুরুলিয়ার ছোট্ট মেয়েটির মধ্যেও যেমন দেবীশক্তি রয়েছে, সুন্দরবনের গ্রামের মহিলাদের মধ্যেই সেই মাতৃশক্তিই রয়েছে। মূলত এই ভাবনাকে কার্যকরী করতেই মহালয়াতে আসছে এই বিশেষ অনুষ্ঠান।

কখনও রুদ্ররূপ
এই দেবীশক্তির ক্ষোভ চরমে উঠলে কী হতে পারে, তা তুলে ধরছে জি বাংলার বিশেষ অনুষ্ঠান 'শক্তি রূপেণ সংস্থিতা'। কালিকার সেই রূপের সঙ্গে কোথাও মিশে যায় বাস্তবের চরিত্রগুলি।

অনুষ্ঠানে কারা অংশ নিচ্ছেন ?
এই অনুষ্ঠানে একাধিক আকর্ষণীয় বিষয়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের কলাকুশলীরা অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। 'কৃষ্ণকলি' থেকে 'করুণাময়ী রানি রাসমণী'-এর অভিনেতা অভিনেত্রীরা থাকছেন 'শক্তি রূপেণ সংস্থিতা' অনুষ্ঠানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications