স্বাধীনতা দিবসে সলমনের 'ভারত'-এর টিজার প্রকাশ্যে! দেখে নিন ভিডিও

দেশ জুড়ে আজ পালিত হচ্ছে ৭২ তম স্বাধীনতা দিবস। দেশপ্রেম ও দেশভক্তির আবহে এদিন শুভেচ্ছা বার্তা বিনিময় চলছে সোশ্যাল মিডিয়াতেও। এমনই এক আবহে মুক্তি পেল সলমন খানের 'ভারত' ছবির টিজার।

দেশ জুড়ে আজ পালিত হচ্ছে ৭২ তম স্বাধীনতা দিবস। দেশপ্রেম ও দেশভক্তির আবহে এদিন শুভেচ্ছা বার্তা বিনিময় চলছে সোশ্যাল মিডিয়াতেও। এমনই এক আবহে মুক্তি পেল সলমন খানের 'ভারত' ছবির টিজার।

স্বাধীনতা দিবসে সলমনের ভারত-এর টিজার প্রকাশ্যে! দেখে নিন ভিডিও

অধীর আগ্রহে অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন ভাইজান ভক্তরা। 'ভারত 'ছবিটি নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছিল। প্রিয়াঙ্কা চোপড়া এই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ছবি আরও বেশি করে উঠে আসে বলিউডের হট-টপিক হিসাবে। তবে সেই সমস্ত পর্বকে পিছনে ফেলে মুক্তি পেল সলমন খানের 'ভারত' ছবির টিজার। আগামী বছরের ইদে আসতে চলেছে ছবিটি।

ছবির সংলাপের লাইন দিয়েই এই ভিডিও টুইট করেন সলমন খান। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে এক ব্যক্তির গল্প তুলে ধরা হবে, যাঁর জন্ম ভারতের স্বাধীনতার বছরেই। তারপর তাঁর জীবনের এগিয়ে চলার সঙ্গে দেশের উন্নতির সমান্তরাল হিসাব তুলে ধরা হচ্ছে ছবিতে। ২০১৯ সালের ইদে মুক্তি পেতে চলেছে 'ভারত'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+