‌হৃতিকের জন্মদিনে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান পাঠালেন মিষ্টি শুভেচ্ছা বার্তা

‌হৃতিকের জন্মদিনে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান পাঠালেন মিষ্টি শুভেচ্ছা বার্তা

এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ হৃতিক রোশনের আরও এক বছর বেড়ে গেল, ৪৭ বছরে পা দিলেন তিনি। শুক্রবার তাঁর জন্মদিন। ২০১৯ সালটা তাঁর খুবই ভালো কেটেছে। কারণ এ বছরই তাঁর দু’‌টি ছবি ওয়ার ও সুপার থার্টি মুক্তি পায়। স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরও হৃতিক তাঁর সঙ্গে সময় কাটান। এমনকী নতুন বছরেও হৃতিক তাঁর দুই সন্তান ও সুজানকে নিয়েই পালন করেন। সম্প্রতি এক সাক্ষাতকারে হৃতিক জানিয়েছেন যে তিনি নিরাপদে খেলতে ভালোবাসেন এবং তিনি যেহেতু এখন জীবনের দারুণ এক পর্যায়ে রয়েছেন তাই নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে তাঁর ভালোই লাগে।

‌হৃতিকের জন্মদিনে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান পাঠালেন মিষ্টি শুভেচ্ছা বার্তা


শুক্রবার তাঁর জন্মদিনে হৃতিকের সোশ্যাল মিডিয়া অনুগামীদের শুভেচ্ছাতে ভরে যায়। বহুদিন ধরেই তাঁর অনুগামীরা ক্রিশ ৪–এর ঘোষণার অপেক্ষায় রয়েছেন। এরই মাঝে হৃতিকের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খুবই মিষ্টি একটি শুভেচ্ছা বার্তা পাঠালেন তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সুজান বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন, যেখানে হৃতিক তাঁর ও সন্তানদের সঙ্গে কিছু মুহূর্ত কাটিয়েছিলেন। সুজান পোস্টে লেখেন, '‌শুভ জন্মদিন রে, আমার নজরে তুমি এক অবিশ্বাস্য ব্যক্তি।’‌ এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে হৃতিককে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ ব্যক্তি বলে অভিহিত করেছেন। এর আগে সুজান তাঁদের ফ্রান্সে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁরা বরফের মধ্যে স্কেটিং করার আনন্দ উপভোগ করছেন, অন্য এক ছবিতে হৃতিক–সুজান তাঁদের প্রিয়জনদের সঙ্গে নৈসভোজ করছেন। ততদিনে সুজানের সঙ্গে হৃতিকের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু তাঁরা এখনও যে তাঁদের সন্তানের অভিভাবক তা ভোলেননি দু’‌জনেই।

১৭ বছর একসঙ্গে থাকার পর হৃতিক ও সুজান ২০১৩ সালে বিচ্ছেদ নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালে আদালত এই বিবাহ বিচ্ছেদে মঞ্জুরি দেয়। হৃতিক সম্প্রতি এক পোস্টে জানিয়েছেন যে সুজান এখন তাঁর খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং তাঁরা যে তাঁদের সন্তানের অভিভাবক তা কখনই তাঁরা ভোলেন না। সময় পেলেই তিনি এবং সুজান তাঁদের সন্তানের সঙ্গে সময় কাটান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+