জন্মদিনে রণবীর সিংকে কী সারপ্রাইজ দিচ্ছেন প্রেমিকা দীপিকা পাড়ুকোন

জন্মদিনে প্রেমিকা দীপিকা পাড়ুকোন রণবীর সিংর সঙ্গে থাকবেন।

শুক্রবার বলিউডের সবচেয়ে এনার্জেটিক অভিনেতা রণবীর সিংর ৩৩ম জন্মদিন। এদিন তাঁকে সারপ্রাইজ দিতে চান গার্লফ্রেন্ড দীাপিকা পাড়ুকোন। তাই জন্মদিনে দীপিকা উড়ে যাচ্ছেন হায়দরাবাদে।

জন্মদিনে রণবীরকে সারপ্রাইজ দেবেন দীপিকা পাড়ুকোন

সেখানেই তো আছেন এখন রণবীর। চলছে রোহিত শেঠির 'সিম্বা' ছবির শুটিং। শুটিং-এর মাঝে হঠাত সেটে উপস্থিত হয়ে বয়ফ্রেন্ডের এই বিশেষ দিনটি আরও বিশেষ করে দিতে চান দীপিকা। তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে যাচ্ছেন বোন অনিশাকেও। তাদের উপস্থিতিতে দিনটি যে রণবীরের কাছে স্পেশাল হয়ে উঠবে তাতে আর সন্দেহ কী? রামলীলা ছবির পর থেকেই তো একে অপর কে চোখে হারান।

তার উপর গুঞ্জন সত্য হলে বিবাহের আগে এটা রণবীরের শেষ জন্মদিন। হ্যাঁ পাঁচ হছর ধরে প্রেমে হাবুডুবু খেয়ে এবছরের শেষেই তারা বাঁধা পড়বেন বলে খবর ভাসছে বি-টাউনে। শোনা গিয়েছে বিবাহ সারবেন ইতালিতে। তারপর দেশএ ফিরে মুম্বই ও দীপিকার শহর বেঙ্গালুরুতে হবে দু'দুটি রিসেপশন পার্টি। এখবর কিন্তু দুজনের কেউই অস্বীকার করেননি। আবার নিজেদের মুখে ঘোষণাও করেননি। এর মধ্যে দীপিকার বাবা-মা আবার মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন। সবাই ধরে নিচ্ছেন বিয়ের প্রস্তুতি সারতে এবং বিয়ের কেনাকাটা শেষ করতেই তাঁরা বেঙ্গালুরু গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+