Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরিয়ানের উদ্দেশে হৃতিকের পোস্টের পরই তোপ কঙ্গনার! বি-টাউন জুড়ে বহু প্রশ্ন শাহরুখ পুত্রের গ্রেফতারি নিয়ে

আরিয়নের উদ্দেশে হৃতিকের পোস্টের পরই তোপ কঙ্গনার! বি-টাউন জুড়ে বহু প্রশ্ন শাহরুখ পুত্রের গ্রেফতারি নিয়ে

শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারি কার্যত বহু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বলিউডকে। শাহরুখ পুত্রের মাদক মামলায় গ্রেফতারির সঙ্গে রাজনৈতিক রঙের যোগ নিয়েও বহু তোলপাড়, জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে, বহু বলিউড অভিনেতারা আরিয়ান ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। এদিকে, এরই মাঝে সেই অবস্থান স্পষ্টের সঙ্গেই আরিয়ান খানকে নিয়ে হৃতিক বনাম কঙ্গনা সংঘাত শুরু হয়ে গেল। যা নিয়ে কার্যত তোলপাড় বলিউডে।

 শাহরুখ কি টার্গেটে ছিলেন? প্রশ্ন নেটপাড়ায়

শাহরুখ কি টার্গেটে ছিলেন? প্রশ্ন নেটপাড়ায়

এই মুহূর্তে শাহরুখ খানের ভক্তদের মধ্যে একাধিক প্রশ্ন জেগে উঠতে শুরু করেছে আরিয়ান খানের গ্রেফতারির প্রেক্ষিতে। মাদককাণ্ডে ক্রুজ থেকে আরিয়ানকে আটক ও তারপর তাঁর গ্রেফতারি ঘিরে সারা দেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে, শাহরুখের পরিবারে আসা এই বিপদে ব্র্যান্ড শাহরুখেরও যে ক্ষতি হয়েছে, তা বলাই বাহুল্য। এদিকে, বহু মিডিয়া রিপোর্টের খবর, যে সম্ভবত এক মাস আগেই শাহরুখ এনসিবির টার্গেটে আসেন। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার জেল হেফাজত থেকে মুক্তির পরই শাহরুখ পুত্রের হাজত গমন ঘিরে অনেকেই প্রশ্ন তুলছেন। এক সাংবাদিকের দাবি, শাহরুখ এক মাস আগে থেকেই ছিলেন নিশানায়। এদিকে, এনসিবির তল্লাশির রাতে সেখানে বিজেপি কর্মীর উপস্থিতি নিয়েও শুরু হয়েছে জল্পনা।

 কেন উঠে আসছে আদানি গোষ্ঠীর বন্দরের নাম?

কেন উঠে আসছে আদানি গোষ্ঠীর বন্দরের নাম?

এদিকে মহারাষ্ট্রের মন্ত্রী নবাবা মালিকের দাবি গোটা ঘটনা সাজানো। এদিকে, নেট পাড়ায় প্রশ্ন উঠেছে, গুজরাতে আদানি গোষ্ঠীর একটি বন্দরে ৩ হাজার কিলো হেরোইন উদ্ধারের পর থেকেই তোলপাড় শুরু হয়। সেই ঘটনা থেকে সকলের নজর সরিয়ে দিতেই শাহরুখ পুত্রের গ্রেফতারি কি না , তা নিয়ে প্রশ্ন অনেকের? এদিকে, ছেলে হেফাজতে কেমন রয়েছেন, তার খোঁজ নিত্যদিন নিচ্ছেন শাহরুখ । খবর রাখছেন আরিয়ানের খুঁটিনাটি বিষয়ের। এদিকে, মা গৌরী খানও ছেলের জন্য খাবার পাঠাচ্ছেন বলে জানা যাচ্ছে।

হৃতিকের চিঠি

হৃতিকের চিঠি

এদিকে, আরিয়ান খান ইস্যুতে হৃতিক পত্নী সুজান খান আগেই মুখ খুলেছেন। 'উইচহান্ট' আখ্যা দিয়ে তিনি সরব হন। এবার হৃতিক এক খোলা চিঠিতে আরিয়ানের প্রতি নিজের বার্তা দিয়েছেন। 'প্রিয় আরিয়ান, জীবন একটি অদ্ভুত চলার পথ। কারণ এটি সবসময়ই অনিশ্চিত। ' এরসঙ্গেই আরিয়ানের উদ্দেশে হৃতিক লেখেন, জীবন কঠিন মানুষদের জন্যই সবচেয়ে কঠিন খেলার বল দিয়ে থাকে। একই সঙ্গে হৃতিক লেখেন, 'আমি তোমাকে শিশু অবস্থায় দেখেছি, পুরুষ হয়ে ওঠার পর দেখছি। ' একই সঙ্গে হ-তিক লেখেন , সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে ছাপিয়ে আরও বেড়ে উঠতে হবে। তিনি লেখেন 'আলোর ওপর বিশ্বাস রাখো'।

পাল্টা তোপ কঙ্গনার

পাল্টা তোপ কঙ্গনার

এদিকে, হৃতিকের বক্তব্য উঠে আসতেই পাল্টা তোপ দাগেন কঙ্গনা রানাওয়াত। তিনি লেখেন, 'এবার সব মাফিয়া পাপ্পুরা আরিয়ান খানের সমর্থনে এগিয়ে আসছেন।' একই সঙ্গে কঙ্হনা লেখেন, ভুল কেউ করতে পারে, তবে ভুলকে উজ্জ্বল করে দেখানোটা ঠিক নয়। যিনি ভুল করেন তাঁকে বুঝতে দিতে হবে যে তিনি ভুল পথে গিয়েছেন। 'আশা করি এটা ওকে বাড়তে ও একজন আরও পরিণত মানুষ হতে সাহায্য করবে ' ।

 শাহরুখ বাতিল করলেন শ্যুটিং

শাহরুখ বাতিল করলেন শ্যুটিং

এদিকে, শাহরুখ খানের সঙ্গে এদিন কাজলের স্বমী অজয় দেবগনের শ্যুটিং শিডিউল ছিল। মূলত, এক বিজ্ঞানপনী সংস্থার শ্যুটিং এর তাঁদের দুজনের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। তবে ছেলে আরিয়ানের বিপর্যয়ের কাণ্ডে তা বাতিল করে দেস শাহরুখ। এদিকে আগামী ১০ অক্টোবর স্পেনে শাহরুখ ও দীপিকাক 'পাঠান' ছবির শ্যুট চলার কথা রয়েছে। তবে তা আগেই বাতিল করেছেন শাহরুখ। এদিকে, জানা গিয়েছে, দীপিকা থেকে কাজল সকলেই আপাতত শাহরুখকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিচ্ছেন বলে খবর। এদিকে, জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্যবসায়িক কাজে বিদেশে যাওয়ার সমস্ত বন্দোবস্ত বাতিল করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। এই পরিস্থিতিতে এদিনই কোর্টে তোলা হয়েছে আরিয়ান , আরবাজ সহ বাকি অভিযোুক্তদের। এদিকে, এনসিবির সামনে য়ে অচিত কুমারের নাম আরিয়ান নিয়েছিলেন, সেই জায়গা থেকে এদিন তিনি পিছিয়ে আসতে চান। সেই মতোই আদালতে দাখিল করেন নথি। এদিকে শেষ পাওয়া খবরে, ১১ অক্টোবর পর্যন্ত শাহরুখ পুত্রকে হেফাজতেরাখতে চায় এনসিবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+