'১৮ অগাস্ট আবার..... পথে হোক দেখা', নতুন অভিযানের ডাক টলিপাড়ার কলা কুশলীদের

আর জি কর হাসপাতালে নির্যাতিতা বিচার কবে পাবে। নাকি পুরোটাই রাজনীতির গোলক ধাঁধায় হরিয়ে যাবে। আবার সেই বিচারের কথা মনে করিয়ে দিতে পথে নামছে টলিপাড়ার কলাকুশলীরা। আগামীকাল অর্থাৎ ১৮ তারিখ রবিবার তাঁরা ফের আরজি কর হাসপাতাল অভিযানের ডাক দিয়েছেন।

টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হবে মিছিল। বিকেল চারটে থেকে সেই মিছিল শুরু হয়ে শেষ হবে আরজি কর হাসপাতালে। সব অভয়ার বিচার চাই স্লোগান দিয়ে এই অভিযান করবেন তাঁরা। ইতিমধ্যে অভিনেতা-অভিনেত্রীরা থেকে শুরু করে টলিপাড়ার একাধিক কলাকুশলী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁদের প্রচার শুরু করে দিয়েছেন।

RG Kar Hospital

আরজি কর হাসাপাতলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন কলাকুশলীরা। সেদিন রাত দখলে আরজি কর হাসপাতালে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল এক দল দুষ্কতি। গোটা শহর যখন রাত জাগছে। শহরের রাস্তা দখল নিয়েছে মেয়েরা ঠিক তখনই আরজি কর হাসপাতালে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সাত থেকে আট হাজার ছেলে হাতে লাঠি-লোহার রড নিয়ে ঢুকে পড়েছিল। এবং হাসপাতালে তুমুল ভাঙচুর চালায় তারা। পুলিশের উপরে পর্যন্ত হামলা করা হয়।

সেই রাত দখলের দিন ভয়ঙ্কর হয়ে উঠেছিল হাসপাতাল চত্ত্বর। কিন্তু তাতে কেউ যে ভয় পায়নি তা জানান দিতেই ফের ময়দানে নামছেন টলি পাড়ার কলাকুশলীরা।

আগামীকাল তাঁরা ফের আরজি কর অভিযানের ডাক দিয়েছেন। প্রচার পোস্টারে তাঁরা লিখেছেন, 'প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মী বন্ধুদের আসতে অনুরোধ করছি।' সেদিন পরিবহণের সব ব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়েছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, ইমন চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায় সহ সকলেই প্রচার চালাচ্ছেন।

শোনা যাচ্ছে এই কর্মসূচিতে যোগ দেবেন ব্যারাকপুরের বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীও। এছাড়াও নাট্য জগতের কলাকুশলীরাও যোগ দেবেন এই অভিযানে। গত রাত দখলের অভিযানে শ্রীলেখা মিত্র, শুভশ্রী থেকে শুরু করে একাধিক অভিনেতা অভিনেত্রী পথে নেমেছিলেন। তার আগে অপর্ণা সেন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে আর জি কর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+