'বাহুবলী' প্রভাস এবার করন জোহরের বলিউড ছবিতে?
সম্ভবত এবার প্রভাসকে বলিউডে আনতে চলেছেন করন জোহর। বাহুবলী পরিচালক এসএস রাজামৌলিকে এবার তিনি অন্য হিন্দি ছবি বানানোর জন্যও উৎসাহ দিচ্ছেন। আর সেখানেই অভিনয় করতে দেখা যেতে পারে প্রভাসকে।
'বাহুবলী ২' নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই। বাহুবলীর দয়ায় ছবির অভিনেতা প্রভাসও এখন দক্ষিণ ভারতের বাইরেও জনপ্রিয় নাম। প্রায় পাঁচ বছর শুধু বাহুবলীকেই দিয়েছেন তিনি। একেই বলে আত্মোৎসর্গ করা।
পরিচালক রাজামৌলির ছবি নিয়ে প্রভাসের এই অধ্যাবশায় দেখে মুগ্ধ বলিউডের জনপ্রিয় পরিচালক করন জোহর। এমনিতে বলিউডে নতুন মুখ নিয়ে আসার জন্য জনপ্রিয় করন।

বাহুবলী অভিনেতা রানা দুগ্গুবটি ওরফে বল্লালদেবকে আগে বহুবার দেখা গিয়েছে বলিউডে। দম মারো দম, বেবি ছবির পর এবার গাজি অ্যাটাক ছবিতে নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন রানা। কিন্তু প্রভাসকে এখনও একবারও বলিউডে দেখা যায়নি।
কিন্তু এবার হয়তো রানার পথে হেঁটে প্রভাসকেও দেখা যাবে বলিউডে। সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে এবার প্রভাসকে বলিউডে আনতে চলেছেন করন জোহর। বাহুবলী পরিচালক এসএস রাজামৌলিকে এবার তিনি অন্য হিন্দি ছবি বানানোর জন্যও উৎসাহ দিচ্ছেন। বলিউডের নতুন সেই ছবিতে প্রভাসকে দিয়ে অভিনয় করানোর কথাই ভাবছেন করন জোহর।
যদিও এবিষয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি তবে প্রভাস বলিউডে আসলে অনেকেই চিন্তায় পড়ে যেতে পারেন। তবে আপাতত সেদিকে না ভেবে বাহুবলী ২-এর দিকেই তাকিয়ে রয়েছেন প্রভাস। ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে বাহুবলী।












Click it and Unblock the Notifications