রাজকুমার রাও অভিনীত ওমের্তা ২৫ জুলাই মুক্তি পাচ্ছে ওটিটিতে
রাজকুমার রাও অভিনীত ও হংসল মেহতা পরিচালিত 'ওমের্তা’ মুক্তি পেতে চলেছে ২৫ জুলাই জিফাইভে। বুধবারই ছবি মুক্তি নিয়ে এই ঘোষণা করা হয়। ২০১৭ সালে সমালোচকদের দ্বারা প্রশংসিত এই ছবি, ব্রিটিশ বংশোদ্ভুত পাকিস্তানি জঙ্গি ওমর সইদ শেখের জীবনী অবলম্বে তৈরি করা হয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন রাও।

রাজকুমার রাও জানিয়েছেন তিনি কোনওদিনও ওমরের মতো এত চ্যালেঞ্জিং চরিত্রে পর্দায় অভিনয় করেননি। অভিনেতা এক বিবৃতিতে বলেছেন, 'আমি কোনওদিনও ভাবিনি এই চরিত্রে অভিনয় করতে করতে আমি মানসিকভাবে সেই অন্ধককার জায়গায় চলে যাব। আমাদের সময়কার সবচেয়ে বিপদজ্জনক জঙ্গির সফর এটা এবং হংসল স্যার আমায় আমার সীমা অতিক্রম করে এই অভিনয় বের করে নিয়েছেন।’ তিনি আরও বলেন, 'এটা খুবই ভালো খবর যে জিফাইভে ডিজিটালি ছবির প্রিমিয়ার হবে, যেখানে গোটা বিশ্ব এই ছবি দেখতে সফল হবেন।’
হংসল মেহতা নিজেও এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, 'এই ছবির জন্য আমি গর্বিত। এবং এই ছবিটি তৈরির যখন পূর্বাভাস হয়েছিল তখন ওমর শেখকে এই শতাব্দীর বেশ কয়েকটি জঘন্যতম সন্ত্রাসবাদমূলক কার্যকলাপে তার সমস্ত জটিলতা দিয়ে পাকিস্তানের শীর্ষ আদালত তাকে জামিন দিয়ে দেয়।’ পরিচালক বলেন, 'এটা আমাদের সময়কার গুরুতর তথ্য, এই সেই থ্রিলার যা অবশেষে মুক্তি পেতে চলেছে জিফাইভে এবং আমি অপেক্ষা করে আছি ওমের্তা নিয়ে বিশ্ববাসীর অভিজ্ঞতা জানার জন্য’।
২০১৭ সালের টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'ওমের্তা’র প্রিমিয়াম ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এছাড়াও মুম্বই চলচ্চিত্র উৎসব, নিউ ইয়র্ক ভারতীয় চলচ্চিত্র উৎসব ও আরটুআর ফ্লোরেন্স চলচ্চিত্র উৎসবেও এই ছবিটি প্রদর্শিত হয়েছে। হংকং ও বুশন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে এই ছবিকে বাছাই করা হয়। ২০১৮ সালের ডিসেম্বরের মে মাসে এই ছবিটি ভারতে মুক্তি পায় এবং সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা আদায় করে।
হংসল মেহতা ও রাও এর জুটি একসঙ্গে শহিদ, সিটিলাইটস্যান্ড আলিগড় ও ওয়েব সিরিজ বস: ডেড/আলাইভ–এ কাজ করেছেন। এই দু’জন ফের উত্তরপ্রদেশের ওপর ভিত্তি করে সামাজিক কমেডি ছবি ছলাং–এর প্রস্তুতিতে রয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications