৬ বছর পর দেখা হতেই শুরু প্রেম, ‌এরপর বিয়ে, দেখে নিন ওম–মিমির লাভ স্টোরি কেমন ছিল

৬ বছর পর দেখা হতেই শুরু প্রেম, ‌এরপর বিয়ে, দেখে নিন ওম–মিমির লাভ স্টোরি কেমন ছিল

টেলিভিশনের জনপ্রিয় বিবাহিত জুটির নাম ওম সাহানি ও মিমি দত্ত। এ বছরই করোনা আবহের মধ্যেই বিয়ে সেরেছেন তাঁরা। তিন বছরের দীর্ঘ প্রেম অবশেষে ৩ ফেব্রুয়ারি পরিণতি পেল। বৈদিক মতে বিয়ে সেরেছেন মিমি ও ওম সাহানি। কেমন ছিল তাঁদের প্রেমের সফর আর কেমনই বা কাটছে তাঁদের বৈবাহিক জীবন আসুন জেনে নেওয়া যাক।

প্রথম পরিচয়

প্রথম পরিচয়

নিজেদের প্রেম নিয়ে কখনই কিছু লুকিয়ে রাখেননি এই জুটি। বরং সোশ্যাল মিডিয়ায় তাঁরা সবসময়ই বেশ অ্যাক্টিভ বলা চলে। বিয়ের আগেও বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করেছেন তাঁরা। ওম এবং মিমির প্রথম দেখা ২০১১ সালের রূপসী বাংলা চ্যানেলের সিরিয়াল '‌আলোর বাসা'‌ ধারাবাহিকে। তখন তাঁরা শুধুই সহকর্মী। সেটে কথা হলেও তা পুরোটাই কাজ সংক্রান্ত। তবে প্রথম থেকেই একে-অপরের প্রতি ভালোলাগা ছিল। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার পর আর দু'‌জনের মধ্যে সেরকম যোগাযোগ থাকেনি।

ভালোলাগা পরিণতি পায় ভালোবাসায়

ভালোলাগা পরিণতি পায় ভালোবাসায়

২০১১ সালের পর মিমির সঙ্গে ফের দেখা হয় ওমের, সালটা ২০১৭। দীর্ঘ ৬ বছরের ব্যবধান। এ বার সেই ভালোলাগাই পরিণত হয় ভালোবাসায়। মিমির মিষ্টি হাসির প্রেমে পড়ে যান ওম। আর অপেক্ষা না করে শেষে একে অপরকে মনের কথা জানান ওম এবং মিমি। ব্যাস, প্রেম জমে ক্ষীর হয়ে যায়। এই প্রেম নিয়ে কখনই কোনও লুকোচুরি করেননি তাঁরা। বরং সোশ্যাল মিডিয়ায় সকলের সামনেই ধরা দিয়েছেন জুটি হিসাবে।

আইনি বিয়ে সারলেন মিমি–ওম

আইনি বিয়ে সারলেন মিমি–ওম

তিন বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে প্রথমেই নিজেদের আইনি বিয়ের তারিখের কথা কাউকে জানাননি। বরং শুভ মুহূর্তের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে সুখবরটি দেন মিমি ও ওম। ২০২০ সালে করোনা মহামারির অন্ধকারের মধ্যেই নিজেদের জাবন আলোকিত করার অঙ্গীকার নেন তাঁরা। ২০২০ সালের ডিসেম্বর মাসে আইনি ভাবে বিয়ে করলেন ওম-মিমি। মিস্টার এন্ড মিসেস হলেন তাঁরা। বিশেষ এই দিনে মিমির পরনে ছিল কমলা জমিনের উপর জরির কাজের শাড়ি আর মানানসই গয়না এবং ওম পরেছিলেন ধূসরের উপর সোনালি রঙের কাজ করা পাঞ্জাবি। মিস্টার অ্যান্ড মিসেস সাহানি লেখা কেকও কাটলেন তাঁরা।

সামাজিক মতে বিয়ে

সামাজিক মতে বিয়ে

ডিসেম্বরে রেজিস্ট্রি করে বিয়ের পর আর বিশেষ দেরি করেননি এই হট কাপল। সামাজিক মতে বিয়ে সেরে নেন ৩ ফেব্রুয়ারি। পুরোহিত নন্দিনী ভৌমিকের পৌরোহিত্যে বৈদিক মতে বিয়ে সারেন ওম এবং মিমি। বাঙালি ও অবাঙালি ফিউশনে সেজে উঠেছিলেন মিমি। লাল বেনারসি, লাল চুড়া, সোনার গয়নায় জমকালো কনে। অন্যদিকে ওমের পরনে ঘিয়ে রঙের পাগড়ি, সাদা-লাল কুর্তায় মানানসই তিনি। সঙ্গে সাদা চোস্ত ও সোনালি রঙের জুতি। ঠিক যেমন বিয়ের সময়ে রণবীর সিংকে সিঁদুর পরিয়েছিলেন দীপিকা পাড়ুকোন, তেমনই ওম-এর কপালে সিঁদুর দিলেন মিমি। বিয়ে সম্পন্ন হল ওম ও মিমির।

বিবাহিত জীবন

বিবাহিত জীবন

বিয়ের পর জীবন আরও সুন্দর হয়ে গিয়েছে ওম এবং মিমির। একসঙ্গে দোল, পুজো সহ বিভিন্ন উৎসবের মজা নিচ্ছেন। প্রথম জামাই ষষ্ঠীতে অবাঙালি জামাইকে আদর-অ্যাপায়নের ত্রুটি রাখেননি মিমির মা-বাবা। যা দেখে আপ্লুত ওম। বিয়ের পর পরই একসঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজও করেছেন তাঁরা। সবকিছু মিলিয়ে ওম-মিমির বিবাহিত জীবন এখন রঙীন স্বপ্নে ভরপুর।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+