Oh My God 2: অক্ষয় কুমারের নতুন ছবিতে কাটছাঁট সেন্সর বোর্ডের! মুক্তির তারিখ নিয়ে জটিলতা
Upcoming Cinema Oh My God 2: অক্ষয় কুমার ও ইয়ামি গৌতমের নতুন ছবি 'ও মাই গড ২' নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। অনেকেই বলছেন সেন্সর বোর্ডে ছাড়পত্র পাচ্ছে না ছবিটি। দর্শকদের ভাবাবেগের কথা ভেবে নাকি কাটছাঁট করতে হচ্ছে অনেক।
শোনা যাচ্ছে, অন্তত ২০ টি দৃশ্যে সেন্সর বোর্ড কাটছাঁট করতে বলেছে। ছবি মুক্তি পেতে আর বেশিদিন বাকি নেই। তবে ছবিটিকে ঘিরে কৌতুহল বেড়েছে। সেন্সর বোর্ড সূত্রে জানা গিয়েছে, ছবিটি (Oh My God 2) নিয়ে এমনিতে কোনও সমস্যা নেই। ছবির বিষয় নিয়েও খুব বেশি আপত্তি নেই সেন্সর বোর্ডের কর্তাদের। কিন্তু ছবিতে যা দেখানো হয়েছে, তা দর্শকেরা মেনে নিতে পারবেন কি না, তা নিয়েই বেড়েছে জল্পনা।

ছবিতে একদিকে রয়েছে যৌনতা, অন্যদিকে ধর্ম ও ঈশ্বর। এই সব দেখে দর্শকদের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে মনে করছেন অনেকে। এটি মূলত একটি কোর্টরুম ড্রামা। মামলার সঙ্গে সেক্স এডুকেশনের সম্পর্ক রয়েছে। এক সন্তানের জন্য তার বাবার লড়াই দেখানো হয়েছে ছবিতে।
জানা গিয়েছে ছবিটি (Upcoming Hindi Cinema) শুধু সেন্সর বোর্ডেরই প্রশংসা কুড়োয়নি, স্ক্রিনিং-এও ব্যাপক প্রশংসা পেয়েছে ওএমজি ২ ছবিটি। জানা গিয়েছে অডিও ও ভিডিও মিলিয়ে মোট ২০টি কাট করতে হয়েছে ছবিটিতে অর্থাৎ একাধিক দৃশ্য ও সংলাপ বাদ পড়েছে। আপাতত প্রযোজকরা লড়ছেন যাতে ছবিটিকে অ্যাডাল্ট সার্টিফিকেট না দেওয়া হয়।
বলে রাখা প্রয়োজন, আগামী ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে 'ওএমজি ২' এর। এই সিনেমাতে একেবারে লিডে রয়েছেন অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী। অন্যদিকে সেদিন অর্থাৎ ১১ অগাস্ট সানি দেওলের ছবি 'গদর ২' মুক্তি পাবে। একই দিনে দুই সিনেমর মুক্তি ঘিরে একেবারে জমজমাট ফাইট দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।
তবে আগামী ১১ অগাস্ট এই সিনেমা মুক্তি পাবে কিনা সন্দেহ রয়েছে। অন্তত যেভাবে সেন্সর বোর্ড সিনেমাতে কাঁচি চালাচ্ছে তাতে ছবির মুক্তির তারিখ নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications