বাঙালি মা বনাম বিদেশি প্রেমিকা! দু’জনের মাঝে আটকে অঙ্কুশ, প্রকাশ্যে ‘ওগো বিদেশিনী’র ট্রেলার
বাঙালি মা বনাম বিদেশি প্রেমিকা! দু’জনের মাঝে আটকে অঙ্কুশ, প্রকাশ্যে ‘ওগো বিদেশিনী’র ট্রেলার
বৃহস্পতিবারই টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সিনেমা 'ওগো বিদেশিনী'র টিজার দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যে টিজারে দেখা যায় অঙ্কুশ এক বিদেশি মেয়েকে আলিঙ্গন করছেন। এবার সেই সিনেমার ট্রেলার প্রকাশ্যে এল।

এসকে মুভিজের এই 'ওগো বিদেশিনী' সিনেমার ট্রেলারে অঙ্কুশকে চুটিয়ে প্রেম করতে দেখা যাবে নবাগতা আলেকজান্দ্রার টেলারের সঙ্গে। অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই সিনেমার ট্রেলারে দেখা যাবে, বিদেশে থাকা এক বাঙালি ছেলের বিয়ে নিয়ে স্বাভাবিকভাবে চিন্তিত মা-বাবার হঠাৎ ছেলের কাছে আগমন। আর এখানে বাবাই এক বিদেশিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাঁর সঙ্গে লিভিংও করছেন। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, অঙ্কুশের মায়ের সঙ্গে ধীরে ধীরে বিদেশিনীর সম্পর্ক খুব ভালো হয়ে গেলও ছেলের জন্য তাঁর পছন্দ ভারতীয় মেয়ে। এই দোটানার মধ্যে দিয়েই যেতে হবে অঙ্কুশকে। শেষে কি হতে চলেছে তা দেখার জন্য অপেক্ষা আর একটা মাসের।
নভেম্বরে এই সিনেমা মুক্তি পাবে বলে জানা গিয়েছে। অঙ্কুশ ও আলেকজান্দ্রা ছাড়াও রয়েছে রাজনন্দিনী পাল, মানসী সিনহা, শান্তিলাল মুখোপাধ্যায়। মূলত জাঁদরেল এক মায়ের সঙ্গে বিদেশীনি প্রেমিকার সম্পর্ক কীভাবে সহজ থেকে সহজতর হয়ে ওঠে সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। কিছুদিন আগেই এই সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় দিয়ে অঙ্কুশ লিখেছিলেন, 'ভারতীয় মায়ের মনের অগাধ আশা বনাম এক বিদেশিনীর ভালোবাসা। মায়ের হাতে বানানো আচার বনাম বিদেশি কালচার। সে যেই জিতুক না কেন মাঝে পিসবো আমি।'
প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখতে চলেছেন মডেল আলেকজান্দ্রা টেলর। তিনি মিস ম্যানচেস্টার, মিস আয়ারল্যান্ড, মিস সুপার ট্যালেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, মিস ব্রিটেন, গ্লোবাল মডেল অফ দ্য ওয়ার্ল্ড এইসবের খেতাব পেয়েছেন। এই সিনেমা ছাড়াও অঙ্কুশের মির্জা, সান্টা ও চন্দ্রবিন্দু আসছে। যার মধ্যে দু'টি সিনেমায় অভিনেতা জুটি বাঁধবেন ঐন্দ্রিলার সঙ্গে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications