মাদকাণ্ডে আরও এক সাক্ষীর বিস্ফোরক দাবি সাদা পাতায় সাক্ষর নিয়ে, তোলপাড় অব্যাহত

গত ২ রা অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরী থেকে এক রেভ পার্টি ঘিরে আটক করা হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান সহ একাধিক জনকে। পরবর্তীকালে তাঁদের গ্রেফতার করা হয়। সেই রাতেই আরিয়ানের সঙ্গে দেখা যায় জনৈক কেপি গেসাভিকে। এই গোসাভির সঙ্গে আরিয়ানের সেলফি ভাইরাল হয়ে যায়। পরে সেই গোসাভি নিখোঁজ হয়েছেন বলে খবর আসতেই তাঁর সহযোগী বলে পরিচিতি দেওয়া প্রভাকর সইল অভিযোগ তোলেন যে রাতে এই তল্লাশি অভিযান চলে, সেই রাতেই তাঁকে এনসিবি দফতরে নিয়ে গিয়ে সাদা পাতায় সাক্ষর করানো হয়। এরপর আরও এক সাক্ষী দাবি করেছেন তাঁকেও গত ২৬ অগাস্টে এক মাদক মামলায় সাক্ষী হিসাবে নিয়ে গিয়ে এনসিবি সাদা পাতায় সাক্ষর করিয়েছে। উল্লেখ্য, পর পর এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই রকমের অভিযোগ ওঠায় রীতিমতো অস্বস্তিতে এনসিবি।

মাদকাণ্ডে আরও এক সাক্ষীর বিস্ফোরক দাবি সাদা পাতায় সাক্ষর নিয়ে, তোলপাড় অব্যাহত

মাদক উদ্ধার কাণ্ডে শেখর কাম্বলে নামে এই ব্যক্তি এনসিবির তরফের সাক্ষী । নবি মুম্বইয়ের বাসিন্দা শেখর কাম্বলে মাদক উদ্ধারের কাণ্ডে দ্বিতীয় এমন ব্যক্তি যিনি সাক্ষী হিসাবে প্রভাকর সইলের মতো করেই বলছেন, তাঁকেও সাদা পাতায় সাক্ষর করিয়ে নেওয়া হয়েছিল। তাঁর দাবি প্রভাকরের মতো করে তাঁকেও ফাঁকা পঞ্চনামায় সাক্ষর করতে বলা হয়। যাঁরা তদন্তের মধ্যের কোনও অংশই নন, এমন ব্যক্তিরাও এই মামলায় সাক্ষী হিসাবে উঠে এসেছেন। কাম্বলের দাবি, মহারাষ্ট্রের খারগারে গত ২৬ অগাস্ট একটি অভিযান চলে। সেই মামলায় তাঁকে সাক্ষী হিসাবে চিহ্নিত করা হয়। মূলত, তল্লাশি অভিযান চালনাকালে একজন এমন ব্যক্তির সাক্ষ প্রয়োজন হয়, যিনি নিরপেক্ষভাবে গোটা ঘটনা বর্ণনা করতে পারবেন। সেই সাক্ষী হিসাবেই কাম্বলেকে তুলে এনে তাঁকে সাক্ষ দিতে বলা হয় বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, আরিয়ান খানকে ঘিরে মাদক মামলায় প্রতি মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে দিয়েছে। এই মামলা নিয়ে রীতিমতো প্রতিটি মুহূর্তেই এই মামলায় সাক্ষী নিয়ে একাধিক ইস্যু সামনে আসছে। ইতিমধ্যেই মামলার এক সাক্ষী জানিয়েছেন যে তাঁকে সাদা পাতায় সাক্ষর করেছেন। আর তাঁর এই দাবির মধ্যেই অভিযোগ উঠেছে এনসিবির রিজিওনাল অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ কাণ্ড ঘিরে চলছে তদন্ত। এদিকে, আরিয়ান খানের জামিনের মামলা এই নিয়ে পর পর দুই দিন শুনানি চলছে। আগামীকাল পর্যন্ত স্থগিত রয়েছে এই মামলা। গত ২ রা অক্টোবর থেকে কার্যত এনসিবির হেফাজতে রয়েছেন আরিয়ান খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+