কার টানে রোজ রাতে ঘরে ফেরেন ইশা!‌ সম্পর্কের দোটানা নিয়ে মুক্তি পেল ‘‌ঘরে ফেরার গান’‌ ট্রেলার

দুই চট্টোপাধ্যায়ের মাঝে আটকে ইশা সাহা। একজনের তাঁর ওপর আইনত অধিকার আর দ্বিতীয়জন শুধুই মন চায়। আর এই প্রেম ও বিয়ের মাঝে ফেঁসে ইশার মন কী চাইছে, তারই গল্প তুলে ধরা হবে '‌ঘরে ফেরার গান'‌-এ। মঙ্গলবার মুক্তি পেল পরিচালক অরিত্র সেনের '‌ঘরে ফেরার গান'‌ সিনেমার ট্রেলার। ট্রেলার দেখার পর ওটা একেবারেই স্পষ্ট যে সিনেমায় ইমরান-তোড়া-ঋভুর ত্রিকোণমিতি দেখা যাবে।

মুক্তি পেল ‘‌ঘরে ফেরার গান’‌ ট্রেলার

ট্রেলারের প্রথমেই দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছেন ইশা ওরফে তোড়া। নতুন দেশকে চিনছেন নিজের মতো করে। কিন্তু তাও তোড়ার মন খারাপ থাকে সবসময়। শাশুড়ি রেশমি সেন আধুনিকা। তাঁর নিজস্ব জগৎ। সেখানে থই পায় না তোড়া। স্বামী গৌরবের সঙ্গে থাকলেও তোড়া কিন্তু আসলে একা। আর এই একাকীত্ব মন নিয়ে লন্ডন শহরকে চিনতে গিয়েই আলাপ হয় ইমরান তথা পরমব্রতর সঙ্গে। মুর্শিদাবাদের ইমরান তোড়ার জীবনে হঠাৎ আসা রোদের মতো। বিদেশে থাকলেও তাঁর শরীরে ইশা মাটির গন্ধ পায়। যা তাঁর প্রেমে পড়তে ইশাকে একটা সেকেন্ডও ভাবায় না। ইমরানের জন্য তোড়া নিজেকে নতুনভাবে সাজায়। ইশার এই নতুনত্ব চোখ এড়ায় না ঋভু ও তাঁর মায়ের। প্রশ্ন জাগে ইমরানেরও, তাঁর প্রশ্ন, 'রোজ রাতে কিসের টানে ফের? আমি এখানে তোমার গান এখানে'!

বলা চলে টানটান উত্তেজনা ও সম্পর্কে মোচড় লাগা কাহিনী দেখা যাবে '‌ঘরে ফেরার গান'‌-এ। শেষ পর্যন্ত ইশা তাঁর জীবনকে কোনদিকে মোড় দেয় সেটার জন্য আর কয়েকদিনের অপেক্ষা। ইতিমধ্যেই এই সিনেমার গান '‌এলেম নতুন দেশে'‌ মুক্তি পেয়েছে। গোটা সিনেমায় গান খুব বড় ভূমিকা পালন করেছে। বহুদিন পর বিদেশের মাটিতে দেশীয় রোম্যান্স দেখা যাবে। গৌরব চট্টোপাধ্যায়ের এনআরআই লুক ও দীর্ঘদিন পর প্রেমিক পরমব্রত ধরা দেবেন দর্শকের কাছে। আর ইশা সাহাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রত্যেক সিনেমায় তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের কাবু করছেন। এই প্রথমবার পরমব্রত-ইশা জুটি বাঁধতে চলেছেন। এ বছরের গোড়ার দিকেই পরমব্রত ও ইশাকে লন্ডনে শুটিং সারতে দেখা গিয়েছিল। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে '‌ঘরে ফেরার গান'‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+